সিরিয়া সীমান্তজুড়ে সেনা সমাবেশ জোরদার করেছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i74272-সিরিয়া_সীমান্তজুড়ে_সেনা_সমাবেশ_জোরদার_করেছে_তুরস্ক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জুড়ে সেনা সমাবেশ জোরদার করেছে তুরস্ক। সিরিয়ার অভ্যন্তরে তৎপর গেরিলা ও মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আগে তুরস্ক এই পদক্ষেপ নিল। এরই মধ্যে সাঁজোয়া যান নিয়ে সিরিয়া সীমান্তে তুরস্কের সেনা টহল বেড়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৭, ২০১৯ ০৯:০০ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্তজুড়ে সেনা সমাবেশ জোরদার করেছে তুরস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জুড়ে সেনা সমাবেশ জোরদার করেছে তুরস্ক। সিরিয়ার অভ্যন্তরে তৎপর গেরিলা ও মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আগে তুরস্ক এই পদক্ষেপ নিল। এরই মধ্যে সাঁজোয়া যান নিয়ে সিরিয়া সীমান্তে তুরস্কের সেনা টহল বেড়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ৯ টি সাঁজোয়া যান এবং একটি বাস ভর্তি সেনা আঁকাকেল সীমান্তে পৌঁছেছে।

গত শনিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার অভ্যন্তরে তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নতুন অঙ্গীকার ব্যক্ত করেন। সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদেরকে তুরস্ক নিজের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি মনে করে।#

পার্সটুডে/এসআইবি/৭    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।