সিরিয়ায় ওয়াইপিজির অবস্থানে সামরিক অভিযান শুরু হয়েছে: এর্দোগান
https://parstoday.ir/bn/news/world-i74347-সিরিয়ায়_ওয়াইপিজির_অবস্থানে_সামরিক_অভিযান_শুরু_হয়েছে_এর্দোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তার দেশের সেনাবাহিনী এবং আঙ্কারা সমর্থিত কথিত ফ্রি সিরিয়ান আর্মি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে কুর্দি গেরিলা গোষ্ঠী বা ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৯ ১৭:৫৮ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তার দেশের সেনাবাহিনী এবং আঙ্কারা সমর্থিত কথিত ফ্রি সিরিয়ান আর্মি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে কুর্দি গেরিলা গোষ্ঠী বা ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে।

আজ বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট এর্দোগান বলেন, "আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবো এবং স্থানীয় লোকজনকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করবো।" তিনি তার টুইটার বার্তায় বলেন, পিস স্প্রিং অভিযান সন্ত্রাসীদের হুমকি থেকে তুরস্ককে মুক্ত করবে এবং এ অভিযান একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সব শরণার্থীকে তাদের ঘরে ফিরতে সহায়তা করবে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল হাসাকা প্রদেশের রাস আল আইন শহরে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার সরকার বিরোধী কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ জানিয়েছে যে তুর্কি জঙ্গিবিমান তাদের শহরে বোমা বর্ষণ করছে এবং এতে মানুষ ভয়ানকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।#

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।