সিরিয়ায় তুর্কি অভিযান আমাদের কোনো সমস্যা নয়: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i74539-সিরিয়ায়_তুর্কি_অভিযান_আমাদের_কোনো_সমস্যা_নয়_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুরস্ক যে সামরিক অভিযান চলছে সেটি আমেরিকার কোনো সমস্যা নয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৭, ২০১৯ ১৪:১৪ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুরস্ক যে সামরিক অভিযান চলছে সেটি আমেরিকার কোনো সমস্যা নয়।

তুর্কি হামলার মুখে আমেরিকার সাবেক মিত্র কুর্দি ওয়াইপিজি গেরিলা গোষ্ঠীকে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপদের মুখে ছেড়ে গেছেন এবং এই নিয়ে তার ওপর যখন চাপ বাড়ছে তখন ট্রাম্প এ বক্তব্য দিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যদি তুরস্ক সিরিয়ায় অভিযান চালায় তাহলে সেটি সিরিয়া এবং তুরস্কের ব্যাপার, এটি আমাদের কোনো সমস্যা নয়।”

তুর্কি অভিযানের মুখে সিরিয়ার কুবানি শহর থেকে পালিয়ে যাচ্ছে বেসামরিক কুর্দিরা

গতকাল (বুধবার) হোয়াইট হাউসে ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেন, কুর্দিরা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং কিভাবে যুদ্ধ করতে হয় কুর্দিরা তা জানে।”

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদেরকে আরো বলেন, “সিরিয়ায় মার্কিন সেনাদের পাশে থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দিদেরকে প্রচুর পয়সা দেয়া হয়েছে। তারা কেউ ফেরেশতা নয়।” তিনি বলেন, রাশিয়ার যদি সিরিয়ার চলমান ঘটনায় জড়িয়ে পড়তে চায় সেটি একান্তই তাদের ব্যাপার।#

পার্সটুডে/এসআইবি/১৭