বাঙ্গি-কমলাই কাল হলো জাপানি বাণিজ্যমন্ত্রীর; অবশেষে পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i74751-বাঙ্গি_কমলাই_কাল_হলো_জাপানি_বাণিজ্যমন্ত্রীর_অবশেষে_পদত্যাগ
ভোটারদেরকে উপহার দিয়ে বিপদে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন এবং মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এর মাধ্যমে তিনি নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ১২:৩২ Asia/Dhaka
  • ইশু সুগাওয়ারা
    ইশু সুগাওয়ারা

ভোটারদেরকে উপহার দিয়ে বিপদে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন এবং মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এর মাধ্যমে তিনি নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন,নির্বাচনী আইন লংঘন করেছেন কিনা,তা নিশ্চিত না হলেও তিনি পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাপানের নির্বাচনী আইনে নিজের সংসদীয় আসনের ভোটারদের অর্থ ও অন্যান্য উপহার দেয়া নিষিদ্ধ। ইশুর বিরুদ্ধে এ অভিযোগগুলো প্রথম হাজির করে জাপানের সাপ্তাহিক ম্যাগাজিন শুকান বুনশান।

বাণিজ্য মন্ত্রীর কার্যালয় থেকে তার সংসদীয় আসনের ভোটারদের পাঠানো কড মাছের ডিম ও কমলাসহ বিভিন্ন উপহারের তালিকাও প্রকাশ করেছে ওই ম্যাগাজিন।

ইশুর পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি এ ধরণের ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দায় নিয়ে বলেন, আমি ক্ষমাপ্রার্থী।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।