ন্যাটো জোটের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i75666-ন্যাটো_জোটের_প্রতি_রুশ_প্রেসিডেন্ট_ভ্লাদিমির_পুতিনের_হুঁশিয়ারি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে তার দেশের সীমান্তের দিকে এগিয়ে নেয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।তিনি বলেছেন, পূর্ব দিকে ন্যাটো জোটের সম্প্রসারণ তার দেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ০৩:৪১ Asia/Dhaka
  • ন্যাটো জোটের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে তার দেশের সীমান্তের দিকে এগিয়ে নেয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।তিনি বলেছেন, পূর্ব দিকে ন্যাটো জোটের সম্প্রসারণ তার দেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের এক বক্তব্যের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য এক সময় ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পরও এই সামরিক জোটকে ধরে রাখা হয়েছে এবং এর সম্প্রসারণ ঘটানো হচ্ছে। পুতিন স্পষ্ট ভাষায় বলেন, পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণকে তার দেশে মারাত্মক হুমকি বলে মনে করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশ বহুবার ন্যাটোর সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করছে এই সামরিক জোট রাশিয়ার ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না।

গতকাল থেকে লন্ডনে ন্যাটো জোটের দুদিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে পূর্ব ইউরোপের সাবেক সোভিয়েত বলয়ভুক্ত বহু দেশকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ ব্যাপারে শুরু থেকেই মস্কো প্রতিবাদ জানিয়ে আসছে।#                               

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।