আফগানিস্তানে মার্কিন যুদ্ধাপরাধ: তদন্তের জন্য আইসিসিতে শুনানি শুরু
-
মার্কিন হামলায় আফগানিস্তানে বিধ্বস্ত একটি বাড়ি
আফগানিস্তানে মার্কিন যুদ্ধাপরাধের ব্যাপারে তিন দিনব্যাপী শুনানি শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। আফগানিস্তানে মার্কিন সেনারা যে সমস্ত যুদ্ধাপরাধ করেছে সে ব্যাপারে তদন্ত শুরুর জন্য এ শুনানি হচ্ছে।
গত এপ্রিল মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক তদন্তের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন। সেসময় সংস্থার প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা আফগানিস্তানে মার্কিন যুদ্ধাপরাধ তদন্তের আবেদন জানিয়েছিলেন।
গতকাল (বুধবার) শুরু হওয়া শুনানির মাধ্যমে এপ্রিল মাসের একটি সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে এবং আফগানিস্তানে মার্কিন সেনারা, গোয়েন্দা সংস্থা, আফগান সরকারি বাহিনী এবং তালেবানের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের পথ খুলে যাবে। ২০০৩ ও ২০০৪ সালের ভেতরে এসব যুদ্ধ অপরাধের ঘটনা ঘটেছে।
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে কৌঁসুলিরা তদন্তের ব্যাপারে তাদের যুক্তি-তর্ক তুলে ধরছেন। আইনজীবী ফারগল গেইনর শুনানির দিনকে ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে ৮২ জন ভিকটিমের ব্যাপারে তিনি প্রতিনিধিত্ব করছেন তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং তারা তদন্ত চান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী তদন্তের বিষয়ে আইসিসিতে এ শুনানি বন্ধ করার চেষ্টা চালিয়েছিলেন তবে তিনি ব্যর্থ হয়েছেন। শুনানিতে যে সমস্ত কৌসুলি অংশ নেবেন তাদেরকে ওয়াশিংটন ভ্রমণভিসা বাতিল করবে বলে হুমকি দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিসির সমালোচনা করেছিলেন।#
পার্সটুডে/এসআইবি/৫