কাশ্মির নিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে: ইমরান খানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i76937-কাশ্মির_নিয়ে_সর্বাত্মক_যুদ্ধ_শুরু_হয়ে_যেতে_পারে_ইমরান_খানের_হুঁশিয়ারি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিতর্কিত কাশ্মির অঞ্চল নিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার বিপজ্জনক পরিস্থিতির ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। এই ইস্যুতে অবিলম্বে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ২৫, ২০২০ ১৪:৪৩ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিতর্কিত কাশ্মির অঞ্চল নিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার বিপজ্জনক পরিস্থিতির ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। এই ইস্যুতে অবিলম্বে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (শুক্রবার) বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় বলেন, "যদি কোনো ভুল হয় তাহলে তার প্রভাব উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়বে। ভারত ভুল পথে হাটছে এবং এটা আমার দায়িত্ব যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে পর বিশ্বের যেকোনো স্থানে যুদ্ধকে প্রতিরোধ করার লক্ষ্যে যে ফোরাম গঠিত হয়েছিল তাকে এ বিষয়ে অবহিত করা।" কাশ্মিরের মতো বিশ্বের আর কোথাও যুদ্ধের এতো ঝুঁকি নেই বলেও উল্লেখ করেন ইমরান খান।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান পৃথক হওয়ার পর বিতর্কিত কাশ্মির অঞ্চল ওই দুই দেশে ভাগ হয়ে যায়। দুই দেশ কাশ্মির ইস্যুতে এই পর্যন্ত তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান আরো বলেন, মুসলিম অধ্যুষিত জন্মু কাশ্মিরের স্বায়ত্বশাসন কেড়ে নিয়ে ভারত জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে। তিনি আরো বলেন, গত আগস্ট মাসে ভারত জন্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ৮০ লাখ কাশ্মিরি  কার্যত এখন অবরুদ্ধ হয়ে পড়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।