টরেন্টোর রক্তাক্ত রাত: গোলাগুলিতে নিহত ৩, আহত ২
https://parstoday.ir/bn/news/world-i77147-টরেন্টোর_রক্তাক্ত_রাত_গোলাগুলিতে_নিহত_৩_আহত_২
কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। গতরাতে টরেন্টোর উপকণ্ঠে এয়ারবিএনবি কোম্পানির ভাড়া দেয়া একটি অ্যাপার্টমেন্ট গোলাগুলির এ ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৬:২৪ Asia/Dhaka
  • গোলাগুলির পর টরেন্টো পইলশের তৎপরতা
    গোলাগুলির পর টরেন্টো পইলশের তৎপরতা

কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। গতরাতে টরেন্টোর উপকণ্ঠে এয়ারবিএনবি কোম্পানির ভাড়া দেয়া একটি অ্যাপার্টমেন্ট গোলাগুলির এ ঘটনা ঘটে।

টরেন্টো পুলিশ বন্দুকযুদ্ধের কথা নিশ্চিত করেছে। টরেন্টো পুলিশের প্রধান মার্ক সন্ডার্স জানিয়েছেন, একটি টুইন টাওয়ারের ৩৩ তলায় সামাজিক অনুষ্ঠানে দুঃখজনক ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি জানান, নিহত তিনজন বয়সে তরুণ এবং তারা মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন। আহত দুজনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি বেঁচে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। অন্যজন ছুরিকাঘাতে সামান্য আহত হয়েছেন।

পুলিশ বলছে, নিহত তিন তরুণের বয়স ২২, ২০ ও ১৯ বছর। এই তিনজন নিহত হওয়ার ফলে কানাডার টরেন্টো শহরে খ্রিস্টীয় নতুন বছরে এক মাসের মধ্যে নয়জন হত্যাকাণ্ডের শিকার হলেন। এর মধ্যে আটজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন!

টরেন্টোর মেয়র জন টোরি এক বিবৃতিতে বলেছেন, গোলাগুলিতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।#

পার্সটুডে/এসআইবি/২