আফগানিস্তানের নানগারহার প্রদেশে সশস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত
https://parstoday.ir/bn/news/world-i77314-আফগানিস্তানের_নানগারহার_প্রদেশে_সশস্ত্র_হামলায়_বহু_মার্কিন_সেনা_হতাহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান সামরিক পোশাক পরিহিত ব্যক্তিদের গুলিবর্ষণে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে।আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেছেন,নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়। কাবুলে একজন মার্কিন কর্মকর্তা এ ঘটনায় তাদের দুই সেনা নিহত ও ছয় মার্কিন সেনা আহত হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে হামলায় একজন আফগান সেনা নিহত ও তিন সৈন্য আহত হয়েছে বলে কাবুল জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ০৫:০৩ Asia/Dhaka
  • হতাহত মার্কিন সেনাদের কয়েকটি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় বলে একজন আফগান কর্মকর্তা জানিয়েছেন
    হতাহত মার্কিন সেনাদের কয়েকটি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় বলে একজন আফগান কর্মকর্তা জানিয়েছেন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান সামরিক পোশাক পরিহিত ব্যক্তিদের গুলিবর্ষণে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে।আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেছেন,নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়। কাবুলে একজন মার্কিন কর্মকর্তা এ ঘটনায় তাদের দুই সেনা নিহত ও ছয় মার্কিন সেনা আহত হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে হামলায় একজন আফগান সেনা নিহত ও তিন সৈন্য আহত হয়েছে বলে কাবুল জানিয়েছে।

আফগান গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী এক বা একাধিক আফগান সেনা এই হামলা চালিয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রদেশের শিরজাদ জেলা ভবনের মধ্যে এ সংঘর্ষ হয়। কর্মকর্তারা এখন এ বিষয়টি তদন্ত করে দেখছেন যে, হামলাকারীরা আফগান সৈন্য ছিল নাকি আফগান সামরিক পোশাক পরে বহিরাগত কেউ গুলিবর্ষণ করেছে।

নানগারহার প্রদেশের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মোবারেজ খাদেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বহু মানুষের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, কয়েকটি হেলিকপ্টারে করে জেলা ভবন থেকে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। 

আফগানিস্তানে কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালানো ও দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে ২০০১ সালে সেখানে আগ্রাসন চালায় ইঙ্গো-মার্কিন সেনারা। প্রায় দুই দশকেও পশ্চিমা সেনারা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। বর্তমানে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।