সিরিয়ার আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে রুশ টহল শুরু, উড়বে যুদ্ধবিমানও
https://parstoday.ir/bn/news/world-i78113-সিরিয়ার_আলেপ্পো_রাকা_এবং_হাসাকা_প্রদেশে_রুশ_টহল_শুরু_উড়বে_যুদ্ধবিমানও
রাশিয়ার সামরিক পুলিশ উত্তর সিরিয়ার আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে টহল শুরু করেছে। রুশ যুদ্ধবিমানও এ এলাকার কয়েকটি আকাশপথে টহল দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০২০ ১১:০৯ Asia/Dhaka
  • সিরিয়ার  আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে রুশ টহল শুরু, উড়বে যুদ্ধবিমানও

রাশিয়ার সামরিক পুলিশ উত্তর সিরিয়ার আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে টহল শুরু করেছে। রুশ যুদ্ধবিমানও এ এলাকার কয়েকটি আকাশপথে টহল দেবে।

রুশ  যুদ্ধবিমানও  এ এলাকার কয়েকটি আকাশপথে টহল দেবে

এ সব তথ্য দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া সংহতি কেন্দ্রের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ জুরাভেলেভ। উত্তরাঞ্চলীয় সিরিয়ার তুর্কি সীমান্তের কাছাকাছি বাফার এলাকা নির্মাণে মস্কো-আঙ্কারা চুক্তির আওতায় এ টহল দেয়ার কথা জানান তিনি।

গত অক্টোবরের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সোচিতে এক সমঝোতা স্মারক সই করেন। এতে সীমান্ত এলাকায় টহল মিশনের কথা উল্লেখ করা হয়েছিল।

পার্সটুডে/মূসা রেজা/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।