করোনাভাইরাস আতঙ্ক: ইউরোপে সামরিক মহড়া কাটছাঁট করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i78224-করোনাভাইরাস_আতঙ্ক_ইউরোপে_সামরিক_মহড়া_কাটছাঁট_করল_আমেরিকা
প্রাণঘাতী করোনাভাইরাসের আতংকে সামরিক মহড়া কাটছাঁট করেছে মার্কিন বাহিনী। এর অংশ হিসেবে মার্কিন বাহিনী চলমান মহড়ায় কম সংখ্যক সেনা পাঠাচ্ছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ১২, ২০২০ ২১:২৬ Asia/Dhaka
  • জাহাজ থেকে নামানো হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর ট্যাংক
    জাহাজ থেকে নামানো হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর ট্যাংক

প্রাণঘাতী করোনাভাইরাসের আতংকে সামরিক মহড়া কাটছাঁট করেছে মার্কিন বাহিনী। এর অংশ হিসেবে মার্কিন বাহিনী চলমান মহড়ায় কম সংখ্যক সেনা পাঠাচ্ছে।

গতকাল বুধবার ইউরোপে মার্কিন কমান্ডের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। মার্কিন কমান্ডো এক বিবৃতিতে বলেছে, সতর্কতার সঙ্গে পর্যালোচনার পর তারা চলমান ‘ডিফেন্ডার ইউরোপ-২০’ মহড়ায় কমসংখ্যক সেনা পাঠাবে। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ মহড়াকে আমেরিকা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

ইসরাইলের সঙ্গে আমেরিকার সামরিক মহড়া বাতিল হয়েছে

গত ৬ মার্চ থেকে জার্মানির উইজবাডেনে ডিফেন্ডার ইউরোপ ২০ মহড়া শুরু হয়েছে এবং এতে আমেরিকা ২০ হাজার সেনা পাঠাবে বলে কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আমেরিকা এই সেনা সংখ্যা এখন কমিয়েছে। তবে ঠিক কত সেনা পাঠাবে আমেরিকা তা পরিষ্কার করে নি মার্কিন কমান্ড। এর আগে ইসরাইলের সঙ্গে আমেরিকার সামরিক মহড়া বাতিল হয়েছে। পাশাপাশি ইউরোপে নিযুক্ত মার্কিন কমান্ডের কমান্ডার ক্রিস্টোফার কাভোলি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর বেরিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২