উহানে পরিবর্তিত তথ্য: করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ১,২৯০
-
চীনের একজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস প্রতিরোধী স্প্রে করছেন
চীনের উহান শহরে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা আকস্মিকভাবে এক হাজার ২৯০ জন বেড়ে গেছে। আজ (শুক্রবার) প্রকাশিত নতুন হিসাব অনুসারে, এ ভাইরাসে সেখানে মারা গেছেন মোট তিন হাজার ৮৬৯ জন। ফলে পুরো চীনে মারা গেছেন চার হাজার ৬৩২ জন।
একইসঙ্গে বেড়েছে মোট আক্রান্তের সংখ্যাও। উহান শহরে মোট আক্রান্তের সংখ্যা ৩২৫ জন বেড়ে ৫০ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। উহানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগের হিসাবে কেবলমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরকে গণনায় ধরা হয়েছিল। এখন নতুন করে মহামারিটির শুরুর দিকে যারা বাড়িতে করোনায় মারা গেছেন বা যাদের মৃত্যুর খবর হাসপাতালে নিবন্ধিত হয় নি তাদেরও যোগ করা হয়েছে।
চীনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সত্য নয় বলে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বের অনেক নেতা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। এমতাবস্থায়, চীন নতুন এই সংখ্যা প্রকাশ করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৭