করোনায় বিশ্বব্যাপী মারা গেছে এক লাখ ৫৪ হাজার ২৯৫ জন
https://parstoday.ir/bn/news/world-i79164-করোনায়_বিশ্বব্যাপী_মারা_গেছে_এক_লাখ_৫৪_হাজার_২৯৫_জন
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসরে সংক্রমণে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৫৪ হাজার ২৯৫ জন। আর আক্রান্ত হয়েছে মোট ২২ লাখ ৫১ হাজার ৭৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে পাঁচ লাখ ৭১ হাজার ৬৪৫ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০২০ ০৮:২৯ Asia/Dhaka
  • করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব
    করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসরে সংক্রমণে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৫৪ হাজার ২৯৫ জন। আর আক্রান্ত হয়েছে মোট ২২ লাখ ৫১ হাজার ৭৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে পাঁচ লাখ ৭১ হাজার ৬৪৫ জন।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল তার শতকরা ২১ ভাগ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা চার ভাগের অবস্থা আশংকাজনক আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৫৭ হাজার ১৩৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার মধ্যে আমেরিকা এখন সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৩৭ হাজার ১৭৫ জন। এর মধ্যে নিউ ইয়র্ক শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই।

করোনায় মারা যাওয়া লাশ নেয়া হচ্ছে

এরপরেই রয়েছে ইতালি। সেখানে মারা গেছে ২২ হাজার ৭৪৫ জন। স্পেনে মারা গেছে ২০ হাজার দুই জন। ফ্রান্সে ১৮ হাজার ৬৮১ জন, জার্মানিতে ৪ হাজার ৩৫২ জন, ব্রিটেনে ১৪ হাজার ৫৭৬ জন, বেলজিয়ামে ৫ হাজার ১৬৩, নেদারল্যান্ডে ৩ হাজার ৪৫৯ জন, চীনে ৪ হাজার ৬৩২, ইরান ৪ হাজার ৯৫৮ জন। এছাড়া, তুরস্কে এক হাজার ৭৬৯ জন, কানাডায় এক হাজার ৩১০, সুইজারল্যান্ডে এক হাজার ৩২৭ জন ও সুইডেনে এক হাজার ৪০০।#

পার্সটুডে/এসআইবি/১৮