গুয়াম থেকে গোপনে বি-৫২ বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i79186-গুয়াম_থেকে_গোপনে_বি_৫২_বোমারু_বিমান_সরিয়ে_নিল_আমেরিকা
মার্কিন সরকার পূর্ব ঘোষণা না দিয়ে এবং কোনো কারণ না জানিয়ে গোপনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম থেকে নিজের সব কৌশলগত বোমারু বিমান সরিয়ে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০২০ ০৩:৩৫ Asia/Dhaka
  • গুয়াম দ্বীপে বি-৫২ বোমারু বিমানের মহড়া (ফাইল ছবি)
    গুয়াম দ্বীপে বি-৫২ বোমারু বিমানের মহড়া (ফাইল ছবি)

মার্কিন সরকার পূর্ব ঘোষণা না দিয়ে এবং কোনো কারণ না জানিয়ে গোপনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম থেকে নিজের সব কৌশলগত বোমারু বিমান সরিয়ে নিয়েছে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, দু’দিন আগে মার্কিন বিমান বাহিনী গুয়াম দ্বীপ থেকে পাঁচটি বি৫২ বিমান সরিয়ে নেয়। এর মাধ্যমে গুয়ামে আমেরিকার এই কৌশলগত যুদ্ধবিমানের ১৬ বছরের উপস্থিতির অবসান হলো।

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, এখন পর্যন্ত গুয়ামে বি-৫২’র স্থলে অন্য কোনো যুদ্ধবিমান পাঠায়নি আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন এখন পর্যন্ত গুয়াম থেকে বি-৫২ বিমান প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি।

প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত গুয়াম দ্বীপ

মার্কিন সরকার ২০০৪ সালে গুয়াম দ্বীপে নিরবচ্ছিন্নভাবে যুদ্ধবিমান মোতায়েন রাখার পরিকল্পনা ‘সি.বি.পি’ ঘোষণা করে। কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ওই পরিকল্পনা হাতে নিয়ছিল ওয়াশিংটন।

ওই ঘটনার পর এই প্রথম গুয়াম দ্বীপ মার্কিন জঙ্গিবিমান শূন্য অবস্থায় পড়ে রইল।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গুয়াম থেকে বি-৫২ বোমারু বিমান প্রত্যাহার করা হয়েছে বলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে স্পুৎনিক জানিয়েছে।#                        

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।