ইরানের বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা খর্বের সিদ্ধান্তে ভেটো দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i79659-ইরানের_বিরুদ্ধে_যুদ্ধ_ক্ষমতা_খর্বের_সিদ্ধান্তে_ভেটো_দিলেন_ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষমতা খর্ব করে মার্কিন সংসদে যে বিল পাস হয়েছিল তাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বুধবার সংসদের সিদ্ধান্ত বাতিল করে বলেন, সংসদের এই পদক্ষেপ ছিল তার জন্য অবমাননাকর।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০২০ ০২:৪৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষমতা খর্ব করে মার্কিন সংসদে যে বিল পাস হয়েছিল তাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বুধবার সংসদের সিদ্ধান্ত বাতিল করে বলেন, সংসদের এই পদক্ষেপ ছিল তার জন্য অবমাননাকর।  

প্রায় দুই মাস আগে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্বের এ প্রস্তাবটি ৫৫-৪৫ ভোটে সেদেশের সিনেটে অনুমোদিত হয়। প্রেসিডেন্টের ক্ষমতা খর্বের এ প্রস্তাবে বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরও ভোট দিয়েছেন।

ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার কয়েক সপ্তাহ পর সিনেটে বিলটি পাস হয়।

তবে ট্রাম্প তখনই বলেছিলেন, তিনি সংসদের এ সিদ্ধান্তের বিপক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন। 
সে সময় প্রস্তাবের উত্থাপক ডেমোক্রেট সিনেটর টিম কেইন বলেছিলেন, উচ্চকক্ষের এ ভোট কংগ্রেসের সামর্থ্য দেখাল; এতে সেনা মোতায়েনের যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কংগ্রেসের গুরুত্বও প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেছিলেন, “বিলটি তার (ট্রাম্প) টেবিলে যাওয়ার অর্থই হচ্ছে, তাকে জানানো যে আমরা আমাদের সংসদীয় আসনের জনগণের কথা শুনছি। আমরা তাকে বলছি- নতুন একটি যুদ্ধে জড়ানোর পরিকল্পনা হবে সাংঘাতিক ভুল।"#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।