ব্রিটেনের কৌশলগত সামরিক বিমানঘাঁটিতে করোনার হানা
ব্রিটেনের কৌশলগত সামরিক বিমান ঘাঁটিতে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর ওই ঘাঁটিতে নতুন করে আরো দুই ব্যক্তির দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
যদিও এই দুই ব্যক্তি সরাসরি ব্রিটিশ বিমান বাহিনীর সদস্য নয় তারপরেও ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার উদ্বেগ দেখা দিয়েছে। অবশ্য, ব্রিটিশ সামরিক বাহিনী তাদের সদস্যদের ভেতরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করে না।
কৌশলগত ব্রিটিশ ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ঘাঁটির কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন ক্রিস লেইডেন এক বিবৃতিতে বলেন, ঘাঁটির কমান্ডার হিসেবে আমি জানাচ্ছি যে, গাড়িতে মাত্র দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই দুই ব্যক্তি বিমানঘাঁটির রানওয়ে কর্মী, সরাসরি বিমান বাহিনীর কোনো সদস্য নয়।
ব্রিটেনের যে দুটি কৌশলগত বিমান ঘাঁটি রয়েছে লুজিমাউথ তার একটি। ঘাঁটিটি স্কটল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। ব্রিটিশ আকাশসীমা রক্ষার ব্যাপারে যে দুটি ঘাঁটি কুইক রিয়াকশন স্টেশন হিসেবে ব্যবহৃত হয় লুজিমাউথ তার অন্যতম।#
পার্সটুডে/এসআইবি/২