মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার ‘উদ্ভট’ দাবিতে ‘বিস্মিত’ দক্ষিণ আফ্রিকা
https://parstoday.ir/bn/news/world-i83179-মার্কিন_রাষ্ট্রদূতকে_হত্যা_পরিকল্পনার_উদ্ভট’_দাবিতে_বিস্মিত’_দক্ষিণ_আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ইরান হত্যা করতে চেয়েছিল বলে মার্কিন গণমাধ্যমগুলো যে ‘উদ্ভট’ খবর দিয়েছে তাতে চরম বিস্ময় প্রকাশ করেছে প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালেদি প্যানডোর বলেছেন, মার্কিন ম্যাগাজিন পলিটিকো তেহরানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ যে অভিযোগ করেছে তাতে তার দেশ ‘ইরানের মতোই’ বিস্মিত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০৭:০৪ Asia/Dhaka
  • ২০১৯ সালের অক্টোবর মাসে তেহরান সফলে এসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহারি সঙ্গে সাক্ষাৎ করেন নালেদি প্যোনডোর (ফাইল ছবি)
    ২০১৯ সালের অক্টোবর মাসে তেহরান সফলে এসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহারি সঙ্গে সাক্ষাৎ করেন নালেদি প্যোনডোর (ফাইল ছবি)

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ইরান হত্যা করতে চেয়েছিল বলে মার্কিন গণমাধ্যমগুলো যে ‘উদ্ভট’ খবর দিয়েছে তাতে চরম বিস্ময় প্রকাশ করেছে প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালেদি প্যানডোর বলেছেন, মার্কিন ম্যাগাজিন পলিটিকো তেহরানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ যে অভিযোগ করেছে তাতে তার দেশ ‘ইরানের মতোই’ বিস্মিত হয়েছে।

এসএসবিসি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি অত্যন্ত উদ্ভট অভিযোগ এবং এটি শুনে আমাদের ইরানি বন্ধুরা ততটাই বিস্মিত হয়েছে যতটুকু আমরা হয়েছি।” দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেন, আমি এই অভিযোগকে ‘কিম্ভুতকিমাকার’ বলতে চাই এবং এখানেই বিষয়টির ইতি টানার আহ্বান জানাচ্ছি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন

সম্প্রতি মার্কিন পত্রিকা পলিটিকো এক প্রতিবেদনে দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করার পর ইরান দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ল্যানা মার্কসকে খুন করার পরিকল্পনা করেছিল।  পলিটিকো’র বরাত দিয়ে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

ইরান ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করে বলেছে, দৃশ্যত একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আমেরিকার পত্রিকাটি এমনভাবে এই ‘ভুয়া’ খবরটি উপস্থাপন করেছে যাতে তা পাঠকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। তিনি বলেন, “আমরা মার্কিন কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে ইরানভীতি ছড়িয়ে দেয়ার পুরনো ও বস্তাপচা রীতি পরিহার করার আহ্বান জানাচ্ছি।”#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।