মার্কিন মোতায়েনযোগ্য যুদ্ধজাহাজের তিনভাগের দুই ভাগই করোনায় আক্রান্ত
https://parstoday.ir/bn/news/world-i83762-মার্কিন_মোতায়েনযোগ্য_যুদ্ধজাহাজের_তিনভাগের_দুই_ভাগই_করোনায়_আক্রান্ত
আমেরিকার ১৯০টি যুদ্ধজাহাজে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। দেশটির হাতে মোট ২৯৬টি মোতায়েনযোগ্য যুদ্ধজাহাজ রয়েছে। সেই হিসাবে শতকরা ৬৫ ভাগ জাহাজ করোনাভাইরাস কবলিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০২০ ১১:১৬ Asia/Dhaka
  • ইউএসএস থিওডোর রুজভেল্ট
    ইউএসএস থিওডোর রুজভেল্ট

আমেরিকার ১৯০টি যুদ্ধজাহাজে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। দেশটির হাতে মোট ২৯৬টি মোতায়েনযোগ্য যুদ্ধজাহাজ রয়েছে। সেই হিসাবে শতকরা ৬৫ ভাগ জাহাজ করোনাভাইরাস কবলিত হয়েছে।

গত এপ্রিল মাসের শেষ দিকে মার্কিন নৌ বাহিনী দাবি করেছিল যে, তাদের চল্লিশটি যুদ্ধজাহাজে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন সে সংখ্যা ১৯৬টিতে পৌঁছেছে। শুক্রবার মার্কিন জার্নাল নেভি টাইমস এ খবর দিয়েছে।

মার্কিন নৌবাহিনীর মহিলা মুখপাত্র লেফটেন্যান্ট এমিলি উইলকিনের বরাত দিয়ে নেভি টাইমস আরো জানিয়েছে, আক্রান্ত যুদ্ধজাহাজের অনেকগুলো রয়েছে সমুদ্রে, আবার অনেকগুলো বন্দরে রয়েছে।

আমেরিকার কয়েকটি যুদ্ধজাহাজ

তবে জার্নালটিতে দাবি করা হয়েছে যে, মার্কিন যুদ্ধজাহাজ থিওডোর রুজভেল্ট এবং ইউএসএস কিডে যে পরিমাণে করোনাভাইরাসের মহামারি ছড়িয়েছে, এসব জাহাজে তেমনটি নয়।

জার্নালটির বক্তব্য অনুসারে কোন জাহাজ মারাত্মকভাবে করোনা সংক্রমণে পড়েছে এবং কোন জাহাজে মহামারী আকারে ছড়িয়ে পড়ে নি তা পরিষ্কার নয়। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী করোনাভাইরাসের নিয়মিত রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে।

করোনাভাইরাসের মহামারীর প্রাথমিক পর্যায়ে ইউএসএস থিওডোর রুজভেল্ট যুদ্ধজাহাজে ১৩০০ সেনাকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। এছাড়া ইউএসএস কিডে ৭৮ জন সেনাকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।