বাণিজ্য চুক্তির পথে আমেরিকার বাধা সৃষ্টি করছে: ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i8377-বাণিজ্য_চুক্তির_পথে_আমেরিকার_বাধা_সৃষ্টি_করছে_ফ্রান্স
ফ্রান্সের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী মাথিয়াস ফেক্‌ল বলেছেন, আমেরিকার শক্ত অবস্থানের কারণে দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি হচ্ছে না। তিনি পরিষ্কার করে বলেছেন, বাণিজ্য চুক্তির বিষয়ে আমেরিকা কোনো রকম ছাড় দিতে চাইছে না। ফলে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে প্রচণ্ড অচলাবস্থা দেখা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৬ ১৫:০৬ Asia/Dhaka
  • বাণিজ্য চুক্তির পথে আমেরিকার বাধা সৃষ্টি করছে: ফ্রান্স

ফ্রান্সের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী মাথিয়াস ফেক্‌ল বলেছেন, আমেরিকার শক্ত অবস্থানের কারণে দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি হচ্ছে না। তিনি পরিষ্কার করে বলেছেন, বাণিজ্য চুক্তির বিষয়ে আমেরিকা কোনো রকম ছাড় দিতে চাইছে না। ফলে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে প্রচণ্ড অচলাবস্থা দেখা দিয়েছে।

ফ্রান্সের এ মন্ত্রী দেশটির একটি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা টিটিআইপি’র বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হতে পারে। তিনি বলেন, টিটিআইপি’র ক্ষেত্রে ইউরোপ অনেক বেশি ছাড় দিচ্ছে কিন্তু বিনিময়ে পাওয়া যাচ্ছে খুবই কম। এটি গ্রহণযোগ্য নয়। মাথিয়াস সম্ভাব্য এ চুক্তিকে খারাপ চুক্তি বলে অভিহিত করেছেন।

টিটিআইপি নিয়ে ২০১৩ সাল থেকে আলোচনা শুরু হয়েছে। এ চুক্তি সই হলে ৮০ কোটি মানুষ অধ্যুষিত বিশাল ভূখণ্ড আসবে এর আওতায়।#

সিরাজুল ইসলাম/৩