সাদিক খানই ইউরোপের কোনো রাজধানীর প্রথম মুসলিম মেয়র
ব্রিটেনের রাজধানী লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। শুধু ব্রিটেনেরই নয় গোটা ইউরোপের কোনো দেশের রাজধানীর মেয়র হিসেবে এই প্রথম কোনো মুসলমান নির্বাচিত হলেন। লন্ডনের মেয়র নির্বাচনে সাদিক খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন টোরি জ্যাক গোল্ডস্মিথ। সাদিক পেয়েছেন ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট। আর টোরি জ্যাক পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট।
৪৫ বছর বয়সী সাদিক খান লেবার পার্টির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের বাবা একজন বাসচালক আর মা দর্জির কাজ করেছেন। তাঁরা আট ভাইবোন। সাদিক খান ১৯৯৪ সালে সাদিয়া আহম্মেদকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে রয়েছে। তাদের নাম হচ্ছে-আনিসা ও আম্মারা। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির প্রার্থী সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত ও মুসলিম হওয়ায় এ পরিচয়কে হাতিয়ার করে প্রচারণায় নেমেছিলেন জ্যাক গোল্ডস্মিথ। কিন্তু ওই প্রচারণা খুব একটা কাজে আসেনি।#
সোহেল আহম্মেদ/৭