‘সাইবার হামলা ঠেকাতে চাইছেন?- নিয়মিত পাসওয়ার্ড বদলাবেন না!’
https://parstoday.ir/bn/news/world-i8764-সাইবার_হামলা_ঠেকাতে_চাইছেন_নিয়মিত_পাসওয়ার্ড_বদলাবেন_না!’
ব্রিটিশ সরকারের গোয়েন্দা এবং আড়িপাতার সংস্থা জিসিএইচকিউ বলেছে, সাইবার হামলা ঠেকাতে চাইলে এবং নিরাপত্তা বজায় রাখতে হলে পাসওয়ার্ড নিয়মিত বদল করতে বাধ্য করা উচিত নয়। জিসিএইচকিউ’এর তথ্য প্রযুক্তি শাখা সিইএসজি এ সুপারিশ করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ০৮, ২০১৬ ১২:২০ Asia/Dhaka
  • ‘সাইবার হামলা ঠেকাতে চাইছেন?- নিয়মিত পাসওয়ার্ড বদলাবেন না!’

ব্রিটিশ সরকারের গোয়েন্দা এবং আড়িপাতার সংস্থা জিসিএইচকিউ বলেছে, সাইবার হামলা ঠেকাতে চাইলে এবং নিরাপত্তা বজায় রাখতে হলে পাসওয়ার্ড নিয়মিত বদল করতে বাধ্য করা উচিত নয়। জিসিএইচকিউ’এর তথ্য প্রযুক্তি শাখা সিইএসজি এ সুপারিশ করেছে।

আর এর মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে যে নিয়মিত পাসওয়ার্ড বদলের জন্য যে পরামর্শ দিচ্ছিলেন তার বিপরীত মেরুতে অবস্থান নিল এ সংস্থা।

লন্ডনে বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংক, পাবলিক সেক্টর এবং সাইবার বিশেষজ্ঞদের দেয়া ব্রিফিং’এ এ পরামর্শ দিয়েছে জিসিএইচকিউ। এতে বলা হয়েছে, ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তনের ধারা নিরাপত্তা ক্ষেত্র হিতে বিপরীত পরিস্থিতি ডেকে আনছে। এ ছাড়া, যত ঘনঘন পাসওয়ার্ড বদলানো হবে তত বেশি সাইবার হামলার ঝুঁকির মধ্যে পড়তে হবে বলেও দাবি করেছে জিসিএইচকিউ।

জিসিএইচকিউ, পাসওয়ার্ড বদলাতে বাধ্য করতে নতুন পাসওয়ার্ড পুরানোটার মতোই হয়। এ ছাড়া নতুন পাসওয়ার্ড ভুলে যাওয়ার একটি ঝুঁকি থাকছেই তাতে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয় এবং অচলাবস্থা দেখা দিতে পারে। এ অবস্থায় নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনে বাধ্য না করার পরামর্শ দিচ্ছে জিসিএইচকিউ।

গত বছর ব্রিটেনের বৃহৎ ব্যবসায়ী সংস্থাগুলোর দুই তৃতীয়াংশ সাইবার হামলার স্বীকার হয়েছে বলে এক জরিপে তথ্য উঠে এসেছে। ব্রিটিশ মন্ত্রীরা এ পরিপ্রেক্ষিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান । তাদের এ আহ্বান কেন্দ্র করে নতুন পরামর্শ দেয় জিসিএইচকিউ।#

মূসা রেজা/৮