‘হযরত আলী (আ.) ইসলামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল ব্যক্তির নাম’
https://parstoday.ir/bn/news/world-i87958-হযরত_আলী_(আ.)_ইসলামের_ইতিহাসে_এক_স্বর্ণোজ্জ্বল_ব্যক্তির_নাম’
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর অপেক্ষায় ছিলাম রংধনু আসর শোনার জন্য। কিন্তু অনুষ্ঠানের ঘোষণা থেকে জানতে পারলাম যে, আজ রংধনু নয়, বরং মহাবীর হযরত আলী (আ.)-এর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানের শিরোনাম-‘মহানবী (সা.)এর হাতে গড়া তাঁর প্রিয়তম ব্যক্তিত্ব হযরত আলী (আ.)’।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১৬:৪৩ Asia/Dhaka
  • ‘হযরত আলী (আ.) ইসলামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল ব্যক্তির নাম’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর অপেক্ষায় ছিলাম রংধনু আসর শোনার জন্য। কিন্তু অনুষ্ঠানের ঘোষণা থেকে জানতে পারলাম যে, আজ রংধনু নয়, বরং মহাবীর হযরত আলী (আ.)-এর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানের শিরোনাম-‘মহানবী (সা.)এর হাতে গড়া তাঁর প্রিয়তম ব্যক্তিত্ব হযরত আলী (আ.)’।

হযরত আলী (আ.) ইসলামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল ব্যক্তির নাম। প্রতিটি মুসলমান তাঁকে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং অনুসরণের চেষ্টা করে। এমন একজন ব্যক্তি সম্পর্কে অনুষ্ঠান প্রচার করে রেডিও তেহরান আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। তবে আমরা মনে করি, রেডিও তেহরানের বাংলা বিভাগ হতে হযরত আলী (আ.) সম্পর্কে অন্তত ২০০ পর্বের একটি ধারাবহিক অনুষ্ঠান প্রচার করলে আরো ভালো হয়। তাহলে আমরা হয়তো এ মহামানব সম্পর্কে কিঞ্চিত জানতে পারব।

এ প্রসঙ্গে ভারত উপমহাদেশের বিশিষ্ট সূফী সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মুঈনউদ্দিন চিশতী (র.)-এর মন্তব্য স্মরণযোগ্য। তিনি বলেছেন, ‘সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব তেমনি বর্ণনার মাধ্যমে আলী (আ.)'র গুণাবলী তুলে ধরাও অসম্ভব’। তারপরও ২০০ পর্বের একটি ধারাবহিক অনুষ্ঠান প্রচার করা হলে আমরা হয়ত তাঁর সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারব। এক পর্বের অনুষ্ঠান থেকে তো কিছুই জানা হল না।

তবু, এ বিশেষ অনুষ্ঠান যে খুব ভালো লেগেছে, তা না বললেই নয়। অতি সংক্ষিপ্ত পরিসরে আমরা হযরত আলী (আ.)-এর গুণের আলোকচ্ছটাতো দেখতে পেলাম। এ অনুষ্ঠান থেকেই আমরা জানতে পারি যে, আমিরুল মুমিনীন হযরত আলী (আ.)’র মাধ্যমেই রক্ষিত হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র বংশধারা বা তাঁর পবিত্র আহলে বাইত; যাঁদের অনুসরণ ছাড়া মুসলমানদের মুক্তি ও হেদায়েত সম্ভব নয় বলে বিশ্বনবী (সা.) জোর তাগিদ দিয়ে গেছেন।

হযরত আলী (আ.) সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ‘আমি জ্ঞানের নগরী, আর আলী তার দরজা।’

অনুষ্ঠান থেকে আমরা হযরত আলী (আ.)-এর বিভিন্ন গুণাবলী সম্পর্কে জানতে পেরেছি। তিনি একদিকে ছিলেন মহাবীর, অন্যদিকে অতি দয়ালু একজন মানুষ। তিনি ছিলেন অত্যাচারীর ত্রাস, অন্যদিকে মজলুমের বন্ধু। আজকের অনুষ্ঠান থেকে এ মহৎ নেতা সম্পর্কে তাঁর গুণাবলী সম্পর্কে জানতে পেরে খুব ভালো লেগেছে।

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।