ইরানবিরোধী অবস্থান থেকে বেরুতে পারছে না বাইডেন সরকার: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i89424-ইরানবিরোধী_অবস্থান_থেকে_বেরুতে_পারছে_না_বাইডেন_সরকার_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রশাসনে এখনও আগের সরকারের প্রভাব রয়ে গেছে এবং তারা ইরানবিরোধী দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে। তিনি আজ (বুধবার) আন্তর্জাতিক আলোচনা বিষয়ক ক্লাব ওয়ালদাইয়ে এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০২১ ১৪:০৮ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রশাসনে এখনও আগের সরকারের প্রভাব রয়ে গেছে এবং তারা ইরানবিরোধী দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে। তিনি আজ (বুধবার) আন্তর্জাতিক আলোচনা বিষয়ক ক্লাব ওয়ালদাইয়ে এসব কথা বলেন।

ল্যাভরভ বলেন, বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতা বিষয়ে আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে, কিন্তু এখনও তারা ইরানবিরোধী অবস্থান থেকে সব কিছুকে পর্যালোচনা করছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা পরমাণু সমঝোতা বিষয়ক অচলাবস্থা নিরসনের চেষ্টাকে সমর্থন করে। মস্কো এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনাও তুলে ধরেছে।

তিনি বলেন, রাশিয়ার বক্তব্য হচ্ছে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সেটা যেভাবে আছে ঠিক সেভাবেই আবারও কার্যকর করতে হবে। তিনি বলেন,আমরা এ সংক্রান্ত একটি অনানুষ্ঠানিক রোডম্যাপও দিয়েছি। এর ভিত্তিতে আমেরিকা ও ইরানকে বিরতিহীনভাবে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার পদক্ষেপ নিতে হবে। ফ্রান্সও এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে তিনি মন্তব্য করেন।

আমেরিকা পরমাণু সমঝোতায় দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উল্টো তা থেকে বেরিয়ে যাওয়ায় ইরান প্রথমে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।