অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন: ইংল্যান্ডেও ধরা পড়েছে দেহে রক্ত জমাট বাধার ঘটনা
https://parstoday.ir/bn/news/world-i89500-অ্যাস্ট্রেজেনেকার_ভ্যাকসিন_ইংল্যান্ডেও_ধরা_পড়েছে_দেহে_রক্ত_জমাট_বাধার_ঘটনা
ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়ে দেশে অন্তত ৩০ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত করা হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ১৩:৫৫ Asia/Dhaka
  • অ্যাস্ট্রেজেনেকার টিকা
    অ্যাস্ট্রেজেনেকার টিকা

ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়ে দেশে অন্তত ৩০ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত করা হয়েছে।

সংস্থাটি বলছে, এর আগে ফাইজার-বায়োনটেকের টিকা গ্রহণের পর এ ধরনের রক্ত জমাট বাধার কোন রিপোর্ট তারা পায় নি। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এখনো বিশ্বাস করেন যে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর এই ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটবে না।

ইউরোপের বহু দেশ এরইমধ্যে অ্যাস্ট্রেজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দিয়েছে। তবে কোনো কোনো দেশ আবার টিকাদান শুরু করেছে।

অনেক দেশে এই টিকা দেয়ার পর মারাত্মক রকমের রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত করা হয়েছে, আবার কোনো কোনো দেশে তার মাত্রা ছিল কম। ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর রক্তজমাট বাধার ঘটনা চিহ্নিত করা হয়েছে। ফলে সেসব দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ বন্ধ করে দেয়।#

পার্সটুডে/এসআইবি/২