‘কৃষ্ণ সাগর রাশিয়ার হ্রদে পরিণত হয়েছে; এটি প্রতিহত করতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i9088-কৃষ্ণ_সাগর_রাশিয়ার_হ্রদে_পরিণত_হয়েছে_এটি_প্রতিহত_করতে_হবে’
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার ভাষায় বলেছেন, কৃষ্ণ সাগর রাশিয়ার হ্রদে পরিণত হয়েছে এবং এটি প্রতিহত করতে ন্যাটোর উপস্থিতি জোরদার করতে হবে। ইস্তাম্বুলে বলকান অঞ্চলের দেশগুলোর জেনারেল স্টাফেদের বৈঠকে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৬ ০৯:৩৫ Asia/Dhaka
  • ‘কৃষ্ণ সাগর রাশিয়ার হ্রদে পরিণত হয়েছে; এটি প্রতিহত করতে হবে’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার ভাষায় বলেছেন, কৃষ্ণ সাগর রাশিয়ার হ্রদে পরিণত হয়েছে এবং এটি প্রতিহত করতে ন্যাটোর উপস্থিতি জোরদার করতে হবে। ইস্তাম্বুলে বলকান অঞ্চলের দেশগুলোর জেনারেল স্টাফেদের বৈঠকে এ কথা বলেন তিনি।

এরদোগান আরো জানান, অতীতে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের কাছেও একই প্রসঙ্গ তোলা হয়েছে। কৃষ্ণ সাগরে ন্যাটোর উপস্থিতি নেই -এ কথা উল্লেখ করে স্টোলটেনবার্গকে বলা হয়েছে, কৃষ্ণ সাগর প্রায় রাশিয়ার হ্রদে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, কৃষ্ণ সাগরে ন্যাটোর সমন্বয় এবং সহযোগিতা বাড়বে। আগামী ৮ ও ৯ জুলাই অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত ফল পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরদোগান। তিনি বলেন,  কৃষ্ণ সাগরকে স্থিতিশীলতার সাগরে পরিণত করা হবে।#

মূসা রেজা/সিরাজুল ইসলাম/১২