৯/১১’র ঘটনায় মোসাদকে আড়াল করা হচ্ছে: মার্কিন বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i9154-৯_১১’র_ঘটনায়_মোসাদকে_আড়াল_করা_হচ্ছে_মার্কিন_বিশ্লেষক
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথা জোরালোভাবে প্রচার করে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদকে আড়াল করার চেষ্টা চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৬ ২১:১০ Asia/Dhaka
  • ৯/১১’র ঘটনায় মোসাদকে আড়াল করা হচ্ছে: মার্কিন বিশ্লেষক

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথা জোরালোভাবে প্রচার করে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদকে আড়াল করার চেষ্টা চলছে।

আমেরিকার খ্যাতিমান গ্রন্থকার ও মনোবিজ্ঞানী ওয়াল্ট পেরেট্টো ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, ইসরাইলের দিক থেকে মনযোগ সরিয়ে নিতেই সম্প্রতি মার্কিন কংগ্রেস সৌদি আরবকে দোষারোপ করে রিপোর্ট প্রকাশ করেছে। ইসরাইলকে ৯/১১ হামলার আসল দায়ী বলে উল্লেখ করেন মার্কিন এ বিশ্লেষক।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রশাসনের নৌ মন্ত্রী জন লেহম্যান বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলা চালানোর জন্য ১৯ বিমান ছিনতাইকারীকে সৌদি আরব সহায়তা দিয়েছে। এ বিষয়ে পেরেট্টো বলেন, মার্কিন সাবেক কর্মকতৃার বক্তব্যের মাঝ দিয়ে এ কথা পরিষ্কার হয় যে, যারা সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হয়েছে তাদেরকে হামলার ১৫ বছর পর আড়াল করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

তিনি ৯/১১’র ঘটনাকে বহুজাতিক গোয়েন্দা সংস্থার কাজ বলে উল্লেখ করেন। তারা এই কাজ করেছে আন্তর্জাতিক ব্যাংকিং ও ফাইন্যান্স কমিউনিটি এবং তাদের পুতুল মার্কিন সরকারের পক্ষ হয়ে। মার্কিন এ বিশ্লেষক সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের মোসাদ ও কয়েকটি পশ্চিমা গোয়েন্দা সংস্থা হচ্ছে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী।

পেরেট্টো প্রশ্ন করেন, “ওই হামলার ঘটনায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার হাতে কতজন সৌদি নাগরিক আটক হয়েছে? কেউ না। অন্যদিকে কতজন মোসাদ এজেন্ট আটক হয়েছে? -কয়েক ডজন।”#

সিরাজুল ইসলাম/১৩