নিষেধাজ্ঞা প্রত্যাহার পরমাণু সমঝোতার জরুরি অংশ: ইউরোপ-আমেরিকার স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/world-i93210-নিষেধাজ্ঞা_প্রত্যাহার_পরমাণু_সমঝোতার_জরুরি_অংশ_ইউরোপ_আমেরিকার_স্বীকারোক্তি
ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার জরুরি অংশ। গতকাল এক সম্মেলন শেষে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে একথা বলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০২১ ১৩:২৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরা (ডানে)
    সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরা (ডানে)

ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার জরুরি অংশ। গতকাল এক সম্মেলন শেষে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে একথা বলেছে।

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে অনেকটা ম্যারাথন আলোচনা চলছে। গত এপ্রিল মাসের প্রথম দিকে এ আলোচনা শুরু হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “ইউরোপীয় ইউনিয়ন ও  আমেরিকা একথা স্বীকার করছে যে, পরমাণু সমঝোতায় ফিরতে হলে ইরানের সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাও জরুরি। 

ভিয়েনায় যে আলোচনা চলছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন গতকালের বিবৃতিতে তার প্রতিও সমর্থন ঘোষণা করেছে। ইরান শুরু থেকেই বলে আসছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে আমেরিকাকে তার আচরণে পরিবর্তন আনতে হবে, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং ওয়াশিংটনকে সমঝোতায়  ফিরতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৬