কাবুল দখলের পর ভারতের প্রতি তালেবানের কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i95996-কাবুল_দখলের_পর_ভারতের_প্রতি_তালেবানের_কৃতজ্ঞতা_ও_হুঁশিয়ারি
আফগানিস্তানের উন্নয়ন কাজে সহযোগিতা ও মানবিক ত্রাণ পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর ব্যাপারে নয়াদিল্লিকে হুঁশিয়ার করে দিয়েছে তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০২১ ০১:৩৭ Asia/Dhaka
  • তালেবান মুখপাত্র সোহেল শাহিন
    তালেবান মুখপাত্র সোহেল শাহিন

আফগানিস্তানের উন্নয়ন কাজে সহযোগিতা ও মানবিক ত্রাণ পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর ব্যাপারে নয়াদিল্লিকে হুঁশিয়ার করে দিয়েছে তারা।

তালেবান মুখপাত্র সোহেল শাহিন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতীয়রা আফগানিস্তানে অন্যান্য দেশের সামরিক উপস্থিতির পরিণতি স্বচক্ষে দেখেছেন।তবে তিনি কেনো আফগানিস্তানে সম্ভাব্য ভারতীয় সেনা উপস্থিতির কথা বললেন তা স্পষ্ট নয়। 

একইসঙ্গে শাহিন বলেন, আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও জনকল্যাণে ভারত যেসব কাজ করেছে সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

গত দুই দশকে আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ কাজে কয়েকশ' কোটি ডলার খরচ করেছে ভারত। 

তালেবান ক্ষমতা গ্রহণ করলে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে সম্পর্কেও কথা বলেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, কূটনীতিকদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার; তাদের কোনো ক্ষতি আমরা করব না।

সাক্ষাৎকারে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তালেবানের সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন সোহেল শাহিন। তিনি বলেন, ভারতসহ অন্য কোনো দেশে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না তালেবান।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।