আফগানিস্তানে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৭ ক্রু নিহত
আফগানিস্তান এবং আজারবাইজানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি আজারবাইজানি কার্গো বিমান আফগানিস্তানি বিধ্বস্ত হয়ে সাতজন ক্রুর নিহত হয়েছে। অবশ্য বিমানের দু’জন টেকনিশিয়ান প্রাণে বেঁচে গেছে বলে জানানো হয়েছে।
নিহত ক্রুরা আজারবাইজান, ইউক্রেন এবং উজবেকিস্তানের নাগরিক। বেঁচে যাওয়া টেকনিশিয়ান দু’জন ইউক্রেনের নাগরিক বলে খবরে উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তানের গোলযোগপূর্ণ হেলমান্দ প্রদেশে এ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে। হেলমান্দের গর্ভনর দফতর থেকে বলা হয়েছে, ন্যাটোর একটি সামরিক ঘাটিতে আমেরিকার তৈরি সামরিক বিমান বন্দরে নামার সময় কারিগরি ত্রুটির কারণে কার্গো বিমানে আগুন ধরে যায়। এ ঘাটি আগে ক্যাম্প দিওয়ার নামে পরিচিত ছিল।
বিমানটি আজারবাইজানের সিল্ক ওয়ে এয়ারলাইন্সের এবং এটি ন্যাটো নেতৃত্বাধীন সামরিক জোটের জন্য রসদপত্র বহন করছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২০