বিশ্ব
  • ‘ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বহু দূরের বিষয়’

    ‘ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বহু দূরের বিষয়’

    জানুয়ারি ১৯, ২০২৪ ১৬:০৩

    রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে বিপুল অংকের অর্থ বরাদ্দ দিতে চাইছে সে ব্যাপারে হাঙ্গেরি তার কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটি বলেছে, অর্থ সহায়তা দেয়ার বিষয়ে ইউরোপীয় কমিশন ও হাঙ্গারির মধ্যে এখনো যোজন যোজন দূরত্ব বিরাজ করছে।

  • নতুন করে তালেবান ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা: তোরখাম ক্রসিং বন্ধ

    নতুন করে তালেবান ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা: তোরখাম ক্রসিং বন্ধ

    জানুয়ারি ১৯, ২০২৪ ১২:০৫

    আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তালেবান কর্তৃপক্ষ তোরখাম ক্রসিং পয়েন্ট স্থায়ীভাবে বন্ধ করার দেয়ার হুমকি দেয়ার পর দুই দেশের মধ্যকার বিরোধ আরও গভীর হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মাধ্যমে জন্ম নেয়া তালেবান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যে তারা তাদের মূল পৃষ্ঠপোষক অর্থাৎ পাকিস্তানকে হুমকি দেয়ার পর্যায়ে চলে গেছে।

  • আরো কয়েক ডজন দেশ ব্রিকসে যোগ দিতে চায়

    আরো কয়েক ডজন দেশ ব্রিকসে যোগ দিতে চায়

    জানুয়ারি ১৮, ২০২৪ ১৮:০০

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, বিশ্বের প্রায় ৩০টি দেশ ব্রিকস জোটের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আজ (বৃহস্পতিবার) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

  • বাইডেনকে চ্যালেঞ্জ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার

    বাইডেনকে চ্যালেঞ্জ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার

    জানুয়ারি ১৮, ২০২৪ ১২:৪৭

    মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার প্রশ্নে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি গতকাল (বুধবার) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার পরিবর্তে আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য চাপ অব্যাহত রাখবেন। 

  • পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান

    পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান

    জানুয়ারি ১৮, ২০২৪ ১০:৩১

    ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে হামলার প্রতিবাদে পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে আজ সকালে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সিস্টান-বালুচিস্তান প্রদেশের সারাভান শহরের কয়েকটি জায়গায় হামলার ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

  • আগুন নিয়ে খেলবেন না: ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি

    আগুন নিয়ে খেলবেন না: ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি

    জানুয়ারি ১৭, ২০২৪ ১৫:৪৭

    তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠানের পর নতুন নেতা লাই চিং তে-কে অভিনন্দন জানানোর কারণে ফিলিপাইনকে হুঁশিয়ার করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রকে ভর্ৎসনার করে বলেছে, ফিলিপাইনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বাণী ‘এক চীন নীতির’ চরম লঙ্ঘন।

  • নেদারল্যান্ডসে আবার পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টা, মুসলিম যুবকের দুঃসাহসিক বাধা

    নেদারল্যান্ডসে আবার পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টা, মুসলিম যুবকের দুঃসাহসিক বাধা

    জানুয়ারি ১৭, ২০২৪ ১২:৩৩

    নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী দল পেগিডা'র নেতা, ইসলামবিদ্বেষী এডউইন ওয়াগেনসভেল্ড পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টাকালে কয়েকজন মুসলিম যুবক তাতে বাধা দিয়েছেন।

  • ‘দক্ষিণ কোরিয়া এক নম্বর শত্রু দেশ, পুনঃএকত্রীকরণ আর সম্ভব নয়’

    ‘দক্ষিণ কোরিয়া এক নম্বর শত্রু দেশ, পুনঃএকত্রীকরণ আর সম্ভব নয়’

    জানুয়ারি ১৭, ২০২৪ ০৯:৫০

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে এক নম্বর শত্রু দেশ এবং তাদের সাথে আর পুনঃএকত্রীকরণ সম্ভব নয়। তিনি দক্ষিণ কোরিয়াকে এক নম্বর শত্রু দেশ হিসেবে চিহ্নিত করে সাংবিধানিক পরিবর্তন আনারও আহ্বান জানান।

  • গাজা পরিস্থিতি ১৯৪৫ সালের বার্লিনের চেয়ে ভয়াবহ: চিলির প্রেসিডেন্ট

    গাজা পরিস্থিতি ১৯৪৫ সালের বার্লিনের চেয়ে ভয়াবহ: চিলির প্রেসিডেন্ট

    জানুয়ারি ১৬, ২০২৪ ১১:০৮

    ল্যাটিন আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, গত তিন মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি নির্বিচার বোমা হামলার শিকার গাজা উপত্যকার পরিস্থিতি ১৯৪৫ সালের বার্লিন পরিস্থিতির চেয়েও ভয়াবহ। তিনি জার্মানির রাজধানী বার্লিনের পতনের মধ্যদিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।