-
সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কুরআনে আগুন দিল এক দুর্বৃত্ত
জুলাই ১১, ২০২৩ ১৫:৪২সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কুরআনে আগুন দেওয়া হয়েছে। ইরানের আইআরআইবি বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাউল বোর্ন শহরের মিমার সিনান মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।
-
'পারস্য উপসাগরের ৩ দ্বীপ কখনোই ইরান থেকে বিচ্ছিন্ন হবে না'
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন- পারস্য উপসাগরে অবস্থিত তিন দ্বীপ 'বুমুসা', 'তুম্বে কোচাক' ও 'তুম্বে বুজুর্গ' ইরানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, আজীবন তা ইরানেরই থাকবে।
-
ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদের প্রতি তুরস্কের সমর্থন, উপহার পাবে আঙ্কারা
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৪মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ লাভের প্রতি সমর্থন দেয়ায় তুরস্ককে সামরিকভাবে শক্তিশালী হওয়ার ব্যবস্থা করবে আমেরিকা।
-
পোল্যান্ডের প্রায় অর্ধেক জনগণ ইউক্রেনের ন্যাটো জোটের সদস্য পদের বিরোধী
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৪পোল্যান্ডের প্রায় অর্ধেক মানুষ ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিরোধী। এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।
-
পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্য বাড়ছে: ল্যাভরভ
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পারস্য উপ-সাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে গত ছয় মাসে তার দেশের বাণিজ্য শতকরা ৬ ভাগ বেড়েছে। পিজিসিসি’র সদস্য হচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
-
ন্যাটো জোটের সদস্য পদ লাভের স্বাভাবিক প্রচেষ্টা বাদ দিতে পারে ইউক্রেন
জুলাই ১১, ২০২৩ ১৩:১৮মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য পদ লাভের স্বাভাবিক প্রচেষ্টা বাদ দিতে পারে ইউক্রেন। একথা জানিয়েছেন জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।
-
ইথিওপিয়ায় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে অস্বীকার করল সুদানি সামরিক বাহিনী
জুলাই ১১, ২০২৩ ১১:৩৩ইথিওপিয়ায় অনুষ্ঠেয় একটি শান্তি সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছে সুদানের সামরিক বাহিনী। সুদানে চলমান সামরিক সংঘাত অবসানের লক্ষ্যে এই শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সুদানে প্রায় তিন মাস ধরে নিয়মিত সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে।
-
মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত করে দেয়ার উত্তর কোরিয়ার হুমকির রহস্য
জুলাই ১১, ২০২৩ ১০:২৯উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন গুপ্তচর বিমান ব্যবহার করে দেশটির আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে একটি বিবৃতি জারি করেছে।
-
ইউক্রেনকে গুচ্ছবোমা দেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং
জুলাই ১১, ২০২৩ ০৬:৪৯ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছবোমা দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার ঘোর বিরোধিতা করেছে চীন। বেইজিং বলেছে, এর ফলে ইউক্রেন যুদ্ধে ‘মানবিক সমস্যা’ দেখা দেবে।
-
সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের বিরোধিতা থেকে সরে গেল তুরস্ক
জুলাই ১১, ২০২৩ ০৬:০৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে কয়েক মাস ধরে এই ইস্যুতে যে অচলাবস্থা চলছিল তার অবসান হয়েছে।