-
ইউক্রেনকে দ্রুত সদস্য করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না: ভন্ডার লিয়েন
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ০৭:৪১ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন বলেছেন, ইউক্রেন যেভাবে ভাবছে, সেভাবে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে দেশটিকে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না।
-
চীনের বেলুন নিয়ে আমেরিকায় তোলপাড়; ব্লিনকেনের বেইজিং সফর স্থগিত
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ০৬:৩২আমেরিকার আকাশে চীনের একটি বেলুন উড়ে বেড়াচ্ছে এবং এ নিয়ে দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমেরিকা বলছে, গোয়েন্দাবৃত্তির উদ্দেশ্য নিয়ে চীন এই বেলুন আকাশে উড়িয়েছে।
-
ইসরাইল-অধিকৃত মার্কিন কংগ্রেসে প্রতিবাদী নারী ইলহানের বিপর্যয়ের তাৎপর্য ও বার্তা
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১৬:২৫ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের সমালোচনার দায়ে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে।
-
আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুপস্থিত মিয়ানমার
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১৩:৩৮এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশন্স বা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুপস্থিত ছিল মিয়ানমার। ইন্দোনেশিয়ার জাকার্তায় গতকাল থেকে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আগামিকাল ওই বৈঠক শেষ হবে। বার্তা সংস্থা এপি'র বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা ইরনা আজ ওই খবর দিয়েছে।
-
‘সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে আমেরিকাকে জবাব দেব
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ০৯:২৯উত্তর কোরিয়া বলেছে, দেশটি ‘সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে আমেরিকার উস্কানিমূলক সামরিক তৎপরতা জবাব দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে পিয়ংইয়ং-এর এই সতর্কবাণী প্রকাশ করেছে।
-
৯ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করল তুরস্ক
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ০৮:৫৮তিন ইউরোপীয় দেশে পবিত্র কুরআন অবমাননার জের ধরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কে ব্যাপক টানাপড়েন সৃষ্টি হয়েছে। কয়েকটি ইউরোপীয় দেশ তুরস্কে তাদের কূটনৈতিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়ার পাশাপাশি দেশটির জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর প্রতিবাদে গতকাল (বৃহস্পতিবার) নয় পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে তুরস্ক।
-
তুরস্কের এফ-১৬ ভাগ্যকে সুইডেনের সঙ্গে জুড়ে দিলে আমেরিকা
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ০৭:৪৯তুরস্ক তার এফ-১৬ যুদ্ধবিমানগুলোর আধুনিকায়ন চাইলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিরোধিতা থেকে আঙ্কারাকে সরে যেতে হবে। পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে তুরস্ক যখন ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে তখন মার্কিন সিনেটররা আঙ্কারার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
ল্যাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ইরান বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ০৬:২০ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে তেহরান অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। নিকারাগুয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানাগুয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনকাদার সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন।
-
ট্রাম্পের সামনে নতুন প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন নিকি হ্যালি
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১৫:০৫মার্কিন রিপাবলিকান নেতা ও জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি আগামী ১৫ ফেব্রুয়ারি একটি ‘বিশেষ ঘোষণা’ দিতে যাচ্ছেন।
-
রাশিয়ার পক্ষ থেকে জবাব কী হবে তা জানালেন ল্যাভরভ
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১৫:০০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে যদি দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া হয় তাহলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে আরো অভিযান চালানো হবে এবং তাদেরকে রাশিয়ার সীমান্ত থেকে আরো গভীরে ঠেলে দেয়া হবে।