-
আমেরিকার পরমাণু যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে: উত্তর কোরিয়া
নভেম্বর ০১, ২০২২ ১২:০১আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যে বিশাল বিমান মহড়া শুরু করেছে তার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছেন, পিয়ংইয়ংয়ের ওপর পরমাণু হামলা চালানোর প্রস্তুতি হিসেবে দুই দেশ এই বিমান মহড়া চালাচ্ছে। গতকাল (সোমবার) থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বিমান মহড়া শুরু করে।
-
ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলাকারী ডিপ্যাপে ৫০ বছরের কারাদণ্ডের মুখে
নভেম্বর ০১, ২০২২ ১১:১২মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলাকারী ডেভিড ডিপ্যাপে ৫০ বছরের কারাদণ্ডের মুখে পড়েছেন। গতকাল (সোমবার) মার্কিন আদালত তার বিরুদ্ধে এই সাজার কথা ঘোষণা করে।
-
অর্থ সহায়তা চাইতেই বাইডেন জেলেনস্কির ওপর ‘খেকিয়ে ওঠেন’
নভেম্বর ০১, ২০২২ ১০:২১ইউক্রেন আরো সামরিক ও অর্থ সহায়তা দেয়ার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পীড়াপীড়ি করার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ক্ষুব্ধ হয়েছেন।
-
ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে তল্লাশী চালাবে রাশিয়া
নভেম্বর ০১, ২০২২ ০৯:৩৩জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে এবং এই কারণে মস্কো অনির্দিষ্টকালের জন্য শস্য রপ্তানি বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।
-
দ্বন্দ্ব নিরসনে শক্তি ব্যবহার না করতে সম্মত আজারবাইন-আর্মেনিয়া
নভেম্বর ০১, ২০২২ ০৮:০৭নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে কোন রকমের শক্তির ব্যবহার না করতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। কৃষ্ণসাগর উপকূলীয় সোচি শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষ এই সিদ্ধান্ত নেয়।
-
'কূটনীতিকদের কেনার প্রচেষ্টা'; ডাচ রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
নভেম্বর ০১, ২০২২ ০৫:২৬পশ্চিমা দেশগুলো নেদারল্যান্ডে নিযুক্ত রুশ কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দিনশেষে এক বিবৃতিতে বলেছে, হেগে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের প্রলোভন দেখানোর অভিযোগে মস্কোয় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গিলিস প্লাগকে তলব করা হয়েছে।
-
ইউক্রেন অভিযানকে ঘিরে রাশিয়াকে কঠোরভাবে সতর্ক করল ব্রিটেন
নভেম্বর ০১, ২০২২ ০৪:১২ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে হুঁশিয়ার করে বার্তা দিয়েছে ব্রিটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
-
আমেরিকা-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কঠোর হুঁশিয়ারি
নভেম্বর ০১, ২০২২ ০৩:৪৩আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশটি ওই মহড়া বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, তা না হলে ‘মার্কিন উস্কানি’র বিরুদ্ধে আরো শক্ত জবাব দেয়া হবে।
-
বিশাল বিমান মহড়া চালালো আমেরিকা ও দক্ষিণ কোরিয়া
অক্টোবর ৩১, ২০২২ ১৫:৪৯আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিমান মহড়া চালিয়েছে। আজ (সোমবার) যৌথভাবে দুই দেশ এ মহড়া চালায় এবং কমপক্ষে ২৪০টি যুদ্ধবিমান এতে অংশ নেয়।
-
ব্রিটেনে ৯ দিনের গ্যাস মজুদ রয়েছে, বন্ধ খনি আবারও চালুর পদক্ষেপ
অক্টোবর ৩১, ২০২২ ১৪:৫৬ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি বা বিপি জানিয়েছে, সেদেশে এই মুহূর্তে ৯ দিনের জন্য গ্যাস মজুদ রয়েছে। এ অবস্থায় ব্রিটিশ সরকার শীতের আগেই 'রাফ' গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু করেছে। এর ফলে গ্যাস মজুদ ৫০ শতাংশ বাড়বে।