বিশ্ব
  • কঠিন সময় পার হতে রাশিয়াকে সমর্থন দেবে চীন

    কঠিন সময় পার হতে রাশিয়াকে সমর্থন দেবে চীন

    অক্টোবর ২৮, ২০২২ ১৬:২৩

    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া বর্তমানে যে কঠিন সময়ের মধ্যে রয়েছে তা পার করতে বেইজিংয়ের পক্ষ থেকে সমর্থন অব্যাহত থাকবে। গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপের সময় এই সমর্থন ঘোষণা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

  • উত্তর কোরিয়া আবারো ছুঁড়লো দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 

    উত্তর কোরিয়া আবারো ছুঁড়লো দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 

    অক্টোবর ২৮, ২০২২ ১৫:২৮

    উত্তর কোরিয়া আবারো দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আজ (শুক্রবার) উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজকের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি অক্টোবর মাসে উত্তর কোরিয়া অন্তত চার দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো।

  • এস-৫০০ দিয়ে মার্কিন স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে রাশিয়া

    এস-৫০০ দিয়ে মার্কিন স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে রাশিয়া

    অক্টোবর ২৮, ২০২২ ১৫:০৫

    ইউক্রেনকে যুদ্ধে সহযোগিতার দায়ে আমেরিকার স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে রাশিয়া। এমন আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন ভোরোনতসভ বলেছেন, যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

  • পুতিনের হুমকির পর ইউক্রেনকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করল দক্ষিণ কোরিয়া

    পুতিনের হুমকির পর ইউক্রেনকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করল দক্ষিণ কোরিয়া

    অক্টোবর ২৮, ২০২২ ১৪:১৭

    ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি কিয়েভ সরকারকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল তা অস্বীকার করেন।

  • ইরানে মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো আফগান তালেবান

    ইরানে মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো আফগান তালেবান

    অক্টোবর ২৮, ২০২২ ১২:২৯

    আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি: পুতিন

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি: পুতিন

    অক্টোবর ২৮, ২০২২ ০৫:১৮

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। যুদ্ধ বাধিয়ে দেয়ার ব্যাপারে পশ্চিমা তৎপরতার নিন্দা ও সমালোচনা করে বলেন, তারা রক্তক্ষয়ী ভূ-রাজনৈতিক খেলায় মত্ত।

  • রোমানিয়ায় মার্কিন সেনা মোতায়েনে রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হয়েছে: ক্রেমলিন

    রোমানিয়ায় মার্কিন সেনা মোতায়েনে রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হয়েছে: ক্রেমলিন

    অক্টোবর ২৭, ২০২২ ১৬:৩৭

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ায় মার্কিন সেনা মোতায়েনের ফলে রাশিয়ার জন্য ঝুঁকি সৃষ্টি হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ার ভেতরে আমেরিকা এরইমধ্যে ১০১তম এয়ারবর্ন ডিভিশনের সেকেন্ড ব্রিগেড করেছে।

  • ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্বে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছে: রাশিয়া

    ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্বে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছে: রাশিয়া

    অক্টোবর ২৭, ২০২২ ১৬:১৯

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছেন। তিনি আরও বলেছেন, ইউক্রেন এখন ডার্টি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে যাতে রাশিয়াকে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করা যায়।

  • ইরান ইউক্রেন যুদ্ধে 'সচেতনভাবে নিরপেক্ষ' অবস্থান বজায় রেখেছে: জাতিসংঘে ইরানি রাষ্টদূত

    ইরান ইউক্রেন যুদ্ধে 'সচেতনভাবে নিরপেক্ষ' অবস্থান বজায় রেখেছে: জাতিসংঘে ইরানি রাষ্টদূত

    অক্টোবর ২৭, ২০২২ ১৫:২১

    ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে বলে যে অভিযোগ উত্থাপন করা হয়েছিল ওই অভিযোগকে ইরান "সম্পূর্ণ ভিত্তিহীন" বলে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়িদ ইরাভানি গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই অভিযোগ দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন।