-
ইরানি নয় ইউক্রেনে রুশ-নির্মিত ড্রোন ব্যবহার করা হচ্ছে : মস্কো
অক্টোবর ১৯, ২০২২ ০৮:০৮রাশিয়া ইউক্রেনে ‘ইরানে তৈরি ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা এবার সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
-
৩০ মিনিটে আমেরিকা ও ইউরোপকে ধ্বংস করতে পারে রাশিয়া: ইলন মাস্ক
অক্টোবর ১৮, ২০২২ ১৮:০৩বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান ইলন মাস্ক বলেছেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা আছে রাশিয়ার।
-
গ্যাসের মূল্য নির্ধারণ করে দিতে পারবে না ইউরোপীয় ইউনিয়ন: ব্লুমবার্গ
অক্টোবর ১৮, ২০২২ ১৫:০৩প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করে দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হলেও তাতে দাম নির্ধারণ করা হয়নি।
-
ইতালির রাজধানী রোমে ন্যাটো-বিরোধী বিক্ষোভ
অক্টোবর ১৮, ২০২২ ১২:৪৪ইতালির রাজধানী রোমে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটিতে যখন জ্বালানিপণ্যের দাম এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে চলেছে তখন এই বিক্ষোভ হলো।
-
ইউক্রেনের ১০৮ জন নারী বন্দীকে মুক্তি দিল রাশিয়া
অক্টোবর ১৮, ২০২২ ১২:১৬রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এ যাবতকালের সবচেয়ে বড় বন্দী বিনিময়ের চুক্তি কার্যকর হয়েছে যার আওতায় দুই পক্ষ ২১৮ জন বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ইউক্রেনের ১০৮ জন নারী রয়েছেন।
-
পশ্চিম বায়তুল মুকাদ্দাসের মর্যাদার প্রশ্নে পিছু হটল অস্ট্রেলিয়া
অক্টোবর ১৮, ২০২২ ০৯:৩৯অধিকৃত ফিস্তিনের পশ্চিম বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণশীল দল পশ্চিম বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালা বদলের প্রেক্ষাপটে নতুন সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
-
ইউক্রেনকে অস্ত্র দিলে রাশিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক ‘ধ্বংস’ হয়ে যাবে
অক্টোবর ১৮, ২০২২ ০৬:৪৭রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের ‘বেপরোয়া পদক্ষেপ’ নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবেরে সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। ইসরাইলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নিচম্যান শাই গতকাল (সোমবার) বলেছেন, ইসরাইলের কাছ থেকে ইউক্রেনের সামরিক সহযোগিতা গ্রহণ করার সময় এসে গেছে।
-
আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে সৌদি আরবকেই সমর্থন দিল ওপেকভুক্ত দেশগুলো
অক্টোবর ১৭, ২০২২ ১৬:৩৪তেলের উৎপাদন কমানোর ঘটনায় সৌদি আরব এবং আমেরিকার মধ্যে সম্প্রতি যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের সদস্য দেশগুলো। তেলের উৎপাদন কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও আমেরিকা দাবি করছে সৌদি আরব অন্য দেশগুলোকে তেলের উৎপাদন কমাতে বাধ্য করেছে।
-
পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বিপুল বিজয়
অক্টোবর ১৭, ২০২২ ১৫:৫৩পাকিস্তানের সংসদের নিম্ন কক্ষ জাতীয় পরিষদের নির্বাচনে বড় ধরণের সাফল্য পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
-
পদত্যাগের দাবি: ভালো নেই নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অক্টোবর ১৭, ২০২২ ১২:৪৯ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তিন এমপি নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। রোববার রাতে তারা এই আহ্বান জানান।