-
সেই জাহাজ এখন সিরিয়ার দিকে যাচ্ছে
আগস্ট ১৫, ২০২২ ০৯:০৭ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে প্রথম যে জাহাজটি লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি শেষ পর্যন্ত সিরিয়ার তারতুস বন্দরের দিকে যাচ্ছে। লেবাননের ক্রেতা ইউক্রেন থেকে পাঠানো এই খাদ্যশস্য গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে জাহাজটি তার গন্তব্য পরিবর্তন করে এখন সিরিয়ার তারতুস বন্দরের অভিমুখে রওয়ানা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাশিয়া: রিপোর্ট
আগস্ট ১৫, ২০২২ ০৮:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ এবং গঠনমূলক দীপক্ষীয় সম্পর্ক বিস্তারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জাপানের শাসন থেকে উত্তর কোরিয়ার স্বাধীন হওয়ার বার্ষিকী উপলক্ষে দেশটির নেতা কিম জং উনকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট পুতিন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই উঠে যাবে: রাশিয়ার আশাবাদ
আগস্ট ১৫, ২০২২ ০৫:৫২ইরানের ওপর থেকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা শিগগিরই উঠে যাবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এবং ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ আশা প্রকাশ করেছেন।
-
স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন
আগস্ট ১৫, ২০২২ ০২:৪৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা করবে। তিনি গতকাল (রোববার) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রত্যয় ব্যক্ত করেন বলে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সংসদ স্পিকার আরিফ আলভিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
-
আফগানিস্তানে ব্যর্থতার কথা স্বীকার করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ১৪, ২০২২ ১৫:২১ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বিন ওয়েলস স্বীকার করেছেন, আফগানিস্তানে ২০ বছর ধরে পাশ্চাত্যের সামরিক উপস্থিতি সত্বেও ওই দেশটিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
-
মিসরের গির্জায় আগুনে পুড়ে ও পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু
আগস্ট ১৪, ২০২২ ১৪:৫০মিসরে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। অনেকে আগুনে পুড়ে হতাহত হয়েছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে লোকজন ছোটাছুটি শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতেও অনেকের প্রাণহানি ঘটে।
-
স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন করছে পাকিস্তান
আগস্ট ১৪, ২০২২ ১৪:৩২পাকিস্তানের জনগণ স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন করছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন শহরের নানা ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
-
রাশিয়ায় সরকার পরিবর্তন চান বাইডেন: তুলসি গাবার্ড
আগস্ট ১৪, ২০২২ ১১:৩৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সংঘাতকে রাশিয়ার সরকার পরিবর্তনের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। একথা বলেছেন আমেরিকার সাবেক কংগ্রেসওম্যান তুলসি গাবার্ড।
-
ওবামাও পরমাণু অস্ত্রের গোপন নথি রেখেছিলেন: ট্রাম্প
আগস্ট ১৪, ২০২২ ১০:০২আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার ফ্লোরিডার মার-আ-লাগো বাড়িতে এফবিআই অভিযান চালিয়ে দ্বিমুখি নীতি গ্রহণ করেছে। তিনি দাবি করেন, তার বাড়িতে গোপন নথিপত্র থাকার অজুহাত তুলে তল্লাশি অভিযান চালানো হয়েছে অথচ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়িতেও পরমাণু সংক্রান্ত গোপন নথিপত্র ছিল।
-
পরমাণু স্থাপনায় মোতায়েন রুশ সেনাদের ওপর হামলা চালানো হচ্ছে: জেলেনস্কি
আগস্ট ১৪, ২০২২ ০৯:০৬ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মোতায়েন রাশিয়ার সেনাদের ওপর ইউক্রেনের সেনারা হামলা চালাচ্ছে। ইউরোপের সর্ববৃহৎ এ পরমাণু স্থাপনা নিয়ে যখন বড় রকমের উদ্বেগ সৃষ্টি হয়েছে তখন জেলেনস্কি এই কথা বললেন।