• মুসলিম উম্মাহর অনন্য দিশারী হজরত ইমাম হাদী (আ.)

    মুসলিম উম্মাহর অনন্য দিশারী হজরত ইমাম হাদী (আ.)

    আগস্ট ১৬, ২০১৯ ১৫:০৪

    বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) বলেছেন, আমি তোমাদের জন্যে অতি মূল্যবান বা ভারী ও সম্মানিত দুটি জিনিষ রেখে যাচ্ছিঃ একটি হল আল্লাহর কিতাব ও অপরটি হল আমার আহলে বাইত। অতঃপর নিশ্চয়ই এ দুটি জিনিস হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনও পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না।

  • হজ ও মুসলিম ঐক্য

    হজ ও মুসলিম ঐক্য

    আগস্ট ১১, ২০১৯ ১৩:০২

    বন্ধুরা‍! মুসলমানদের অন্যতম প্রধান ইবাদত- হজের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি সৃষ্টি করা। প্রতি বছর হজের মৌসুমে সারাবিশ্বের লাখ লাখ মুসলমান সব ধরনের জাতিগত ও ভৌগোলিক ভেদাভেদ ভুলে একসঙ্গে হজের আনুষ্ঠানিক ইবাদত সম্পন্ন করার মাধ্যমে একদিকে আল্লাহর বিধান পালন করেন এবং অন্যদিকে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ শক্তিশালী করেন।

  • পবিত্র হজের গুরুত্ব

    পবিত্র হজের গুরুত্ব

    আগস্ট ০৯, ২০১৯ ১৩:৪৪

    পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসলমান, যারা আল্লাহর ঘর কাবাঘর দর্শনের জন্য দীর্ঘ দিন ধরে প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ তাদের আশা পূরণ করায় এসব হাজিরা এখন আল্পুত ও অভিভূত। আসলে প্রত্যেক মুসলমানই পবিত্র হজ পালনের আকাঙ্খা হৃদয়ে লালন করেন। মুসলমানরা যে কাবাঘরের দিকে মুখ করে প্রতিদিন নামাজ আদায় করেন সেই ঘরকে সরাসরি সামনে রেখে আল্লাহতায়ালার কাছে নিজেকে সমর্পণ এবং নামাজ আদায়ের অনুভূতিই আলাদা।

  • নবীবংশের ৫ম বংশধর ইমাম মুহাম্মদ বাকের (আ.)'র শাহাদাতবার্ষিকী

    নবীবংশের ৫ম বংশধর ইমাম মুহাম্মদ বাকের (আ.)'র শাহাদাতবার্ষিকী

    আগস্ট ০৮, ২০১৯ ১৪:০০

    ৭ ই জিলহজ্ব ইসলামের ইতিহাসের এক শোকাবহ দিন। কারণ, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতে জন্ম-নেয়া পঞ্চম ইমাম তথা হযরত ইমাম মুহাম্মদ বাকের (আ.) ১১৪ হিজরি সনের ৫৭ বছর বয়সে শাহাদাত বরণ করেন। এই মহান ইমামের শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।

  • হযরত আলী (আ.) ও হযরত ফাতিমা (সা. আ.)-এর বিয়েবার্ষিকী

    হযরত আলী (আ.) ও হযরত ফাতিমা (সা. আ.)-এর বিয়েবার্ষিকী

    আগস্ট ০৩, ২০১৯ ১২:০৩

    ভাই-বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, পয়লা জিলহজ হচ্ছে 'আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.) ও খাতুনে জান্নাত হযরত ফাতিমা (সা.আ.)-এর বিয়েবার্ষিকী'। ইরানে এ দিবসটি পালন করা হয় 'পরিবার দিবস' হিসেবে।

  • ইমাম হযরত জাওয়াদ (আ.)'র শাহাদাতবার্ষিকী

    ইমাম হযরত জাওয়াদ (আ.)'র শাহাদাতবার্ষিকী

    আগস্ট ০২, ২০১৯ ১২:১৫

    হিজরী জিলক্বাদ মাসের শেষ দিন নবীজীর আহলে বাইতের ইমাম হযরত জাওয়াদ (আ.)'র শাহাদাতবার্ষিকী। ২২০ হিজরীর এই দিনে ইমাম জাওয়াদ (আ) খোদার দিদারে চলে যান আর সমগ্র মুসলিম বিশ্ব ইমামকে হারানোর ব্যথায় শোকাভিভুত হয়ে পড়ে।

  • ইমাম জাফর সাদিক (আ.): ইসলামের অনন্য কাণ্ডারি

    ইমাম জাফর সাদিক (আ.): ইসলামের অনন্য কাণ্ডারি

    জুন ২৯, ২০১৯ ০৮:৪৪

    ১৪৮ হিজরির ২৫ শাওয়াল শাহাদত বরণ করেন মুসলিম বিশ্বের প্রাণপ্রিয় প্রবাদ-পুরুষ ইমাম আবু আব্দুল্লাহ জাফর আস সাদিক (আ.)। এই মহাপুরুষের শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।

  • মক্কা বিজয়: বিশ্বনবীর (সা) দূরদর্শিতা, বিচক্ষণতা ও শান্তিকামিতার সাক্ষ্য-২

    মক্কা বিজয়: বিশ্বনবীর (সা) দূরদর্শিতা, বিচক্ষণতা ও শান্তিকামিতার সাক্ষ্য-২

    মে ২৬, ২০১৯ ১৫:২৮

    আজ (২০ রমজান) ঐতিহাসিক মক্কা বিজয়ের ১৪৩২ তম বার্ষিকী। অষ্টম হিজরির এই দিনে প্রায় বিনা রক্তপাতে বিশ্বনবী (সা)’র নেতৃত্বে মুসলমানরা জয় করেন পবিত্র মক্কা। এখানে 'মক্কা বিজয়: বিশ্বনবীর (সা) দূরদর্শিতা, বিচক্ষণতা ও শান্তিকামীতার সাক্ষ্য' শীর্ষক আলোচনার দ্বিতীয় পর্ব তুলে ধরা হল:

  • ২১ রমজান আমিরুল মু'মিনিন হযরত আলী(আ.)'র শাহাদাতবার্ষিকী

    ২১ রমজান আমিরুল মু'মিনিন হযরত আলী(আ.)'র শাহাদাতবার্ষিকী

    মে ২৬, ২০১৯ ১৪:০৪

    এই দিনে পৃথিবী হারিয়েছিল বিশ্বনবীর শ্রেষ্ঠ প্রতিনিধি ও শ্রেষ্ঠ অনুসারীকে,হারিয়েছিল বিশ্বনবীর জ্ঞান-নগরীর মহাতোরণকে, হারিয়েছিল রাসূল (সাঃ)'র পর সবচেয়ে দয়ালু ও উদার আত্মার অধিকারী মানুষ এবং হেদায়েতের উজ্জ্বলতম প্রদীপকে।

  • মুয়াবিয়াকে কখনও স্বীকৃতি দেননি ইমাম হাসান (আ)

    মুয়াবিয়াকে কখনও স্বীকৃতি দেননি ইমাম হাসান (আ)

    মে ২১, ২০১৯ ১৬:০৪

    আজ আমরা এমন একজনের কথা বলব যাকে রাসূল (সা.) নিজের প্রিয় সন্তান বলে উল্লেখ করেছেন, যিনি ছিলেন রেসালাতের প্রোজ্জ্বল প্রদীপের শিখা এবং এমন এক আহলে বাইতের সদস্য যাদেরকে আল্লাহ সব সব ধরনের পাপ-পঙ্কিলতা ও দোষ-ত্রুটি থেকে মুক্ত রেখেছেন; এমনকি কুরআনের আয়াত অনুযায়ী যাদেরকে ভালবাসা ফরজ বলে ঘোষণা করেছেন।