• রংধনু আসর: লোভের পরিণতি সম্পর্কে দু'টি গল্প

    রংধনু আসর: লোভের পরিণতি সম্পর্কে দু'টি গল্প

    সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৫:০৭

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই 'লোভে পাপ, পাপে মৃত্যু' এবং অতি লোভে তাঁতি নষ্ট- এই প্রবাদ দুটি শুনেছো। এই প্রবাদ দুটির মধ্যে লোভের ফল ও এর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরও অনেক মানুষ লোভ-লালসার কাছে নিজেকে বন্দি করে ফেলে। একজন লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এ কারণেই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা লোভ থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীদের অনেকেই লোভের কারণে ধ্বংস হয়েছে।"

  • রংধনু আসর: বানরের অনুকরণ

    রংধনু আসর: বানরের অনুকরণ

    সেপ্টেম্বর ০৯, ২০১৮ ১২:১১

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা,  তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে, কোমলমতি শিশুরা খুবই অনুকরণ প্রিয়। তারা বড়দেরদেরকে যা করতে দেখে তাই করতে চেষ্টা করে। তোমরা যখন ছোট ছিলে তখন কিন্তু একই কাজ করেছ। বড়দের কাজ অনুকরণ করতে গিয়ে অনেক সময় সমস্যাতেও পড়তে হয়েছে তোমাদের।

  • রংধনু আসর: অন্ধ বিশ্বাস

    রংধনু আসর: অন্ধ বিশ্বাস

    আগস্ট ২৯, ২০১৮ ১২:১৬

    রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমাদের মধ্যে হয়ত এমন কেউ নেই যে রেডিও বা টেলিভিশনের খবর শোনে না কিংবা পত্রপত্রিকা পড়ে না। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ সবাই শুনতে চায়। কিন্তু চাইলেই কি তা পাওয়া যায়? যায় না। কারণ সংবাদ মাধ্যমগুলো তাদের নিজস্ব নীতি ও স্বার্থ অনুযায়ী সংবাদ প্রচার করে। তারা যাই প্রচার করুক- তোমাদের দায়িত্ব হচ্ছে যাচাই-বাছাই করে সত্য খবরটা গ্রহণ করা।

  • রংধনু আসর: কৃপণতা একটি মন্দ স্বভাব

    রংধনু আসর: কৃপণতা একটি মন্দ স্বভাব

    আগস্ট ২৬, ২০১৮ ১৩:০৯

    রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা  টাকা-পয়সা খরচ না করে শুধু জমিয়ে রাখতে চায়। এমন লোককে কৃপণ বলা হয়।

  • রংধনু আসর: হিংসুকের শাস্তি

    রংধনু আসর: হিংসুকের শাস্তি

    আগস্ট ১৮, ২০১৮ ১৪:২২

    রংধনু আসরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই হিংসা-বিদ্বেষ শব্দ দু'টির সঙ্গে পরিচিত এবং হিংসুটে লোকদের আচরণ সম্পর্কে কমবেশি জানো। মানুষের মধ্যে এমন কিছু রোগ আছে যেগুলো চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব হয় না তেমনি হিংসা মানুষের অন্তরের এমন একটি দুরারোগ্য ব্যাধি, যা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে, সমাজে নানা ফেতনা ফাসাদ সৃষ্টি করে। হিংসা-বিদ্বেষের ফলে মানুষ কারো বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র এমনকি সম্পর্কচ্ছেদ করতেও দ্বিধা করে না।  

  • রংধনু আসর: মৌমাছি ও কাঠুরিয়ার গল্প

    রংধনু আসর: মৌমাছি ও কাঠুরিয়ার গল্প

    আগস্ট ০৮, ২০১৮ ১৩:১১

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে, গাছ বা বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভা-ই বাড়ায় না, বরং মাটির ক্ষয়রোধ, বন্যা প্রতিরোধ ও ঝড়-তুফানকে বাধা দিয়ে জীব ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও গাছপালার ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। এছাড়া, বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।

  • রংধনু আসর: গাধার দুটি মজার গল্প

    রংধনু আসর: গাধার দুটি মজার গল্প

    জুলাই ১৫, ২০১৮ ১৪:৫১

    রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গাধা বা গর্ধভের নাম শুনেছো। গাধা হচ্ছে ঘোড়া পরিবারের একটি চতুষ্পদ প্রাণী যেটি কালক্রমে গৃহপালিত পশুতে পরিণত হয়েছে। গাধা কেবল বোঝা বহনের কাজে ব্যবহৃত হলেও কোন কোন সময় এই গাধাই অত্যন্ত দক্ষতার সাথে নিজেকে রক্ষা করতে পারে।

  • রংধনু আসর: অন্ধ অনুকরণের পরিণতি

    রংধনু আসর: অন্ধ অনুকরণের পরিণতি

    জুলাই ১১, ২০১৮ ১৬:২০

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চই জানো যে, ইসলাম ধর্মে অন্ধ অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, যে কাজই করো না কেন, তা আল্লাহ সন্তুষ্টির জন্য করো। কাজটি করার আগে ভেবে-চিন্তে দেখতে হবে যে, এ কাজটি আল্লাহপাক পছন্দ করবে কিনা? তবে যদি দেখা যায়, তুমি যে পরিবেশে বসবাস করছ সেখানকার সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে তাহলে সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে অসুবিধা নেই।  

  • রংধনু আসর: ডিম চুরি থেকে উট চুরি

    রংধনু আসর: ডিম চুরি থেকে উট চুরি

    জুলাই ০৪, ২০১৮ ১২:২৫

    রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই 'চুরি' শব্দটির সঙ্গে পরিচিত। যার জিনিস তাকে না জানিয়ে নেয়া এবং তা ফেরত না দেয়াকেই চুরি বলা হয়। ইসলামের দৃষ্টিতে চুরি অত্যন্ত জঘন্য কাজ। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন,  "যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে। এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ পরাক্রান্ত, জ্ঞানময়।" (৫:৩৮)

  • রংধনু আসর: পোষা প্রাণির প্রতি ভালোবাসা

    রংধনু আসর: পোষা প্রাণির প্রতি ভালোবাসা

    মে ০৫, ২০১৮ ১৩:৫১

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে, পশু-পাখি পোষার রীতি আদিম যুগ থেকেই চলে আসছে। আধুনিক যুগেও অধিকাংশ বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালসহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পোষ মানানো হয়। এছাড়া অনেকেই ঘুঘু, মুনিয়া, ময়না, টিয়া, কোয়েল, তোতা, কবুতরসহ আরো অনেক পাখিকে পোষ মানায়। অবশ্য প্রায় সব এসব পোষা প্রাণীই মানুষের কোনো না কোনো কাজে আসে। তাই মানুষ তাদেরকে ভালোবাসে, আদর-যত্ম করে।