-
দেখব ঘুরে ইরান এবার: আনজালি বন্দর
জুন ০৩, ২০১৭ ১৩:৪৩ইরানের শুমলে অবস্থিত বন্দরগুলোর মধ্যে বান্দার আনযালি খুবই গুরুত্বপূর্ণ। এর তিনদিকে রয়েছে সমুদ্র এবং জলাভূমি আর একদিকে রয়েছে স্থলভূমি। বন্দরটির আয়তন চল্লিশ বর্গ কিলোমিটারের মতো। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলে পড়েছে বন্দরটি। গিলান প্রদেশের কেন্দ্রিয় শহর রাশত থেকে ৩৫ কিলোমিটার দূরে আর তেহরান থেকে ৩৮০ কিলোমিটার দূরে পড়েছে বান্দারে আনযালি।