-
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ প্রদানে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত
জুলাই ২১, ২০২০ ১২:৫০রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে কোভিড-১৯ ইউনিটের পাঁচজন রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য হাইকোর্টের দেওয়া আদেশ আজ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
-
সাইবেরিয়ার জঙ্গল বাঁচানোর চেষ্টা করছে রুশ দমকল বাহিনী
জুলাই ১৪, ২০২০ ০৯:০৯ভয়াবহ দাবানলের কবলে পড়েছে সাইবেরিয়ার জঙ্গল। আগুনে পুড়ে সাফ হচ্ছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় জঙ্গল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন রাশিয়ার অগ্নিনির্বাপক কর্মীরা।
-
আমেরিকার বিমানবাহী রণতরীতে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি (ভিডিও)
জুলাই ১৩, ২০২০ ০২:১৮আমেরিকার সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে বিস্ফোরণের ফলে সৃষ্টি অগ্নিকাণ্ডে ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া, এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
-
তেহরানের ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১৯ আহত ১৪
জুলাই ০১, ২০২০ ০৬:১৪ইরানের রাজধানী তেহরানের উত্তর প্রান্তে একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ (বুধবার) সকালে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।
-
পুরান ঢাকার রাসায়নিক কারখানায় আগুনে ২ জন দগ্ধ, ৫০ লাখ টাকার ক্ষতি
জুন ০৬, ২০২০ ১৩:৫৭বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় আজ (শনিবার) সকালে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
-
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: কর্তৃপক্ষের অপমৃত্যু মামলা দায়ের
মে ২৮, ২০২০ ১১:৫৬বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানির ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে হাপাতাল কর্তৃপক্ষ। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি দল।
-
ঢাকার রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন, কয়েকশ’ ঘর পুড়ে ছাই
মার্চ ১১, ২০২০ ০৯:৩০বাংলাদেশের রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় শিয়ালবাড়ী বস্তিতে আগুন লেগে কয়েকশ’ কাঁচা ঘর পুড়ে গেছে। আজ (বুধবার) সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় তিনঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
-
অবরুদ্ধ গাজার মার্কেট আগুন; শিশুসহ নিহত ৯
মার্চ ০৬, ২০২০ ১১:৪১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে এ ঘটনায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন।
-
পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণের ঘোষণা কার্যকর হোক: পবা
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৪:৫৮২০১০ সালে বাংলাদেশের পুরান ঢাকার নিমতলিতে কেমিক্যাল গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জন পুড়ে মারা যাবার পর সরকারের পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছিল যে, এসব বিপজ্জনক দাহ্য রাসায়নিকের গুদাম বা ফ্যাক্টরি ঘনবসতিপুর্ণ এলাকা থেকে সরিয়ে রাজধানীর বাইরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে হাইকোর্ট কিছু নির্দেশনাও দিয়েছিল সে সময়। কিন্তু সেসব নির্দেশ পালিত হয়নি। এতদিনে মানুষ সেসব কথা ভুলেও গেছে।
-
দিল্লিতে ভয়াবহ আগুনে মৃত ৪৩, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
ডিসেম্বর ০৮, ২০১৯ ১০:৪৩ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুনে ৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই শ্রমিক। কারখানাটিতে এসময় শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।