• বাড়ছে বাংলাদেশের অর্থনীতির আকার, বাড়ছে অনৈতিকতা-অসততা

    বাড়ছে বাংলাদেশের অর্থনীতির আকার, বাড়ছে অনৈতিকতা-অসততা

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৪:৩৫

    ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত হওয়ার স্বপ্ন বাংলাদেশের। এ লক্ষ্যে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। বাড়ছে নানা অর্থনৈতিক কর্মকাণ্ড, বাড়ছে জিডিপির আকার। বড় বড় প্রকল্পে ঢুকে পড়েছে অসততা আর অনৈতিকতাও। যা দীর্ঘমেয়াদে বিরূপ প্রভাব ফেলতে পারে শঙ্কা জানিয়েছেন অনেকে।

  • বাংলাদেশের কোনো ব্যাংকে বন্ধ হয়ে গেলে গ্রাহক ক্ষতিপূরণ পাবে এক লাখ টাকা

    বাংলাদেশের কোনো ব্যাংকে বন্ধ হয়ে গেলে গ্রাহক ক্ষতিপূরণ পাবে এক লাখ টাকা

    ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১৬:২৯

    কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অবসায়িত হলে সেই ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা তাদের জমানো পুরো টাকাটা ফেরত পাবেন না। শুধু তাই নয়, গ্রাহকের নামে কোটি টাকা জমা থাকলেও তাকে মাত্র এক লাখ টাকা ফেরত দেওয়ার বিধান রেখে ‘আমানত সুরক্ষা আইন’ এর প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

  • বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি: সিপিডি

    বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি: সিপিডি

    ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৬:২৭

    বাংলাদেশের ব্যাংক খাত গুটিকয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ জন্য সরকারের ব্যাংক কমিশন গঠনের উদ্যোগকে সমর্থন ও সাধুবাদ জানিয়েছেন তিনি।

  • বাংলাদেশে পুঁজিবাজারের উন্নয়নে দেড় হাজার কোটি টাকা ঋণ দেবে এডিবি

    বাংলাদেশে পুঁজিবাজারের উন্নয়নে দেড় হাজার কোটি টাকা ঋণ দেবে এডিবি

    ফেব্রুয়ারি ১৫, ২০২০ ২০:৩২

    বাংলাদেশে তৃতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির (সিএমডিপি) জন্য দ্বিতীয় কিস্তিতে ১৭ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকা। এর আগে এডিবি প্রথম কিস্তিতে ৮ কোটি ডলারের ঋণ দিয়েছে।

  • '১০ বছরে ব্যাংকের কাছে বাংলাদেশ সরকারের ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা’

    '১০ বছরে ব্যাংকের কাছে বাংলাদেশ সরকারের ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা’

    ফেব্রুয়ারি ০৬, ২০২০ ২১:২৫

    ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত, ১০ বছরে কেন্দ্রীয় ও তফসিলি ব্যাংকের কাছে বাংলাদেশ সরকার ১ লাখ ৯৫ হাজার ৭৮৩ কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

  • অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা: আগামীতে প্রকল্প অর্থায়ন নিয়ে শঙ্কা

    অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা: আগামীতে প্রকল্প অর্থায়ন নিয়ে শঙ্কা

    জানুয়ারি ১৮, ২০২০ ১৪:২২

    ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের এক বছর পার হয়েছে। বিদায়ী ২০১৯ সালে গতানুগতিক পথে চলেছে বাংলাদেশের অর্থনীতি। ছিলো না নতুন কোন চমক। সেভাবে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রগতি আসেনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে রাজস্ব আয়ে। রেমিট্যান্স আয় ছাড়া প্রায় সবক্ষেত্রেই দেখা গেছে নেতিবাচক প্রবণতা। অর্থনীতির অন্তত ১৩টি সূচক এখন নিম্নমুখী।

  • জনগণের অর্থ মিতব্যায়িতার সাথে ব্যবহার করুন: কর্মকর্তাদের প্রতি শেখ হাসিনা

    জনগণের অর্থ মিতব্যায়িতার সাথে ব্যবহার করুন: কর্মকর্তাদের প্রতি শেখ হাসিনা

    ডিসেম্বর ১২, ২০১৯ ১৪:১০

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে জনগণের অর্থ মিতব্যায়িতার সাথে জনগণের উন্নয়নের কাজে ব্যবহার করার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের প্রতি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

  • আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর: নানা উদ্যোগ

    আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর: নানা উদ্যোগ

    ডিসেম্বর ০৪, ২০১৯ ১৪:১২

    বাংলাদেশে এ বছর আয়কর আদায়ের পরিমাণ বাড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ হয়েছে তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা যার প্রায় ৩৬ শতাংশই আসবে আয়কর থেকে। এই লক্ষ্য অর্জনে নাগরিকদের করপ্রদানে উৎসাহ দিতে করমেলাসহ নানা উদ্যোগ নিয়েছে এনবিআর।

  • ‘উন্নয়নের সব সূচকে দ. এশিয়ায় অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ’

    ‘উন্নয়নের সব সূচকে দ. এশিয়ায় অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ’

    নভেম্বর ০৪, ২০১৯ ২১:৫৫

    উন্নয়নের সব সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা। সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে গত এক দশকে বাংলাদেশের অর্জিত অবিশ্বাস্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করে একথা জানান তারা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

  • এক দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে চাপে বাংলাদেশের অর্থনীতি: সিপিডি

    এক দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে চাপে বাংলাদেশের অর্থনীতি: সিপিডি

    নভেম্বর ০৪, ২০১৯ ১৩:৫২

    বাংলাদেশের অর্থনীতি গত এক দশকের মধ্যে এখন সবচেয়ে বেশী চাপের মধ্যে রয়েছে বলে  মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।