-
ইউরোপীয় পার্লামেন্টের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন কলিবফ
জানুয়ারি ২২, ২০২৩ ০৬:৫৬ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে যে বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।
-
‘আইআরজিসি না থাকলে সন্ত্রাসবাদের আগুন ইউরোপকে গিলে ফেলতো’
জানুয়ারি ২১, ২০২৩ ১৬:৫৫ইরানের ইসলাামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, যদি আইআরজিসি না থাকতো তাহলে সন্ত্রাসবাদের আগুনে এতদিন ইউরোপকে গিলে ফেলতো। আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার প্রতিবাদে জেনারেল সালামি এসব কথা বলেন।
-
আইআরজিসি না থাকলে ইউরোপের রাস্তায় এখনও লাশ পড়ত: ইরান
জানুয়ারি ২১, ২০২৩ ১৬:০৬আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি না থাকলে ইউরোপের রাস্তা-ঘাটে এখনও লাশ পড়ে থাকত।
-
‘ইউরোপীয় পার্লামেন্টের ভোটাভুটিতে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘিত হয়েছে’
জানুয়ারি ২১, ২০২৩ ০৫:৫৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে ইউরোপীয় পার্লামেন্টে যে ভোটাভুটি হয়েছে তার কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ওই ভোটাভুটির মাধ্যমে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে।
-
আইআরজিসি না থাকলে ইউরোপীয়রা আজ আইএসের নিয়ন্ত্রণে থাকত
জানুয়ারি ২০, ২০২৩ ০৭:৪৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে যে বিল পাস করা হয়েছে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।এটি বলেছে, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর এ ধরনের পদক্ষেপের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
-
ইউরোপীয়রা ইরানের ব্যাপারে বেপরোয়া আচরণ করছে: রায়িসি
জানুয়ারি ২০, ২০২৩ ০৭:১৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার ইউরোপীয় পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, এ ঘটনায় ইরানের প্রতি ইউরোপের ‘বেপরোয়া’ হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে।
-
ইরানের কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইইউ
জানুয়ারি ২০, ২০২৩ ০৬:৫২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে কথিত ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার অংশ হিসেবে ইরানের কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এ ধরনের পদক্ষেপের পরিণতির ব্যাপারে তেহরানের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইইউ এ ন্যক্কারজনক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে।
-
ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাবের নেপথ্যে
জানুয়ারি ১৯, ২০২৩ ১৪:০৬গতকাল (বুধবার) ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি হলো: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া না হয়। ইউরোপীয় পার্লামেন্টে গতকাল (বুধবার) এই প্রস্তাব পাস করে ইউরোপীয় পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে, আইআরজিসির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা না হয়।
-
ইউরোপীয় দেশগুলোর তীব্র নিন্দা জানালেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি
জানুয়ারি ১৯, ২০২৩ ০৬:২১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করার ইউরোপীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে ইউরোপীয়রা তাদের মানসিক ও রাজনৈতিক দুর্বলতার পরিচয় দিয়েছে।
-
পারস্য উপসাগরে মহড়া চালালো আইআরজিসি; বহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জানুয়ারি ১৭, ২০২৩ ১৫:৪৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে। এ সময় কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তুতে নানা ধরণের রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে।