সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানের ২ সামরিক উপদেষ্টা শহীদ
https://parstoday.ir/bn/news/iran-i131572-সিরিয়ায়_ইসরাইলি_হামলায়_ইরানের_২_সামরিক_উপদেষ্টা_শহীদ
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের দুই জন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। সিরিয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সেনা পাঠিয়েছে ইরান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ০২, ২০২৩ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইরানের শহীদ দুই সামরিক উপদেষ্টা
    ইরানের শহীদ দুই সামরিক উপদেষ্টা

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের দুই জন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। সিরিয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সেনা পাঠিয়েছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, 'মার্কিন ও ইউরোপের কয়েকটি সরকারের প্রকাশ্য মদদে গাজায় যখন শিশু-ঘাতক ইহুদিবাদী ইসরাইল ব্যাপক নৃশংসতা চালাচ্ছে এবং হাজার হাজার ফিলিস্তিনি বিশেষকরে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে ঠিক তখনি জল্লাদ ইসরাইলি বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসি'র দুই সেনা শাহাদাৎবরণ করেছেন।' 

বিবৃতিতে বলা হয়েছে, শহীদ দুই সামরিক উপদেষ্টার নাম হচ্ছে মোহাম্মাদ আলী আতাইয়ি শুরচে ও পানাহ তাকিজাদেহ।

সিরিয়ায় মার্কিন ও ইসরাইলি মদদপুষ্ট দায়েশ বা আইএস-সহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলার জন্য গত কয়েক বছর ধরে সেদেশে মোতায়েন রয়েছে ইরানের একদল সামরিক উপদেষ্টা।

ইরানের একটি সূত্র বলছে, আইআরজিসি'র এই দুই সদস্য সিরিয়ায় ইসরাইলের গতকালের হামলায় শাহাদাৎবরণ করেছেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।