-
সিরিয়ায় ‘কার্যকর’ উপস্থিতি বজায় রাখবে ইরান: আইআরজিসি
অক্টোবর ১৪, ২০১৮ ০২:৪৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি বলেছে, সামরিক উপদেশ দেয়ার লক্ষ্যে সিরিয়ায় ইরানের উপস্থিতি যতদিন ‘উপকারি ও কার্যকর’ হিসেবে বিবেচিত হবে ততদিন দেশটিতে সামরিক উপস্থিতি বজায় রাখবে তেহরান।
-
ইরানি সীমানার বাইরের হুমকিরও জবাব দেবে আইআরজিসি
অক্টোবর ১২, ২০১৮ ১৪:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, শত্রুর যেকোনো হুমকি এমনকি তা যদি দেশের বাইরে থেকে আসে তাহলেও সে হুমকির দাঁতভাঙা জবাব দেয়া হবে।
-
‘ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সব শত্রুকে সতর্কবার্তা দিয়েছে ইরান’
অক্টোবর ০৫, ২০১৮ ১২:২৮তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীর আস্তানায় আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ইরানের ইসলামি শাসনব্যবস্থার সম্মান ও শক্তিমত্তার প্রতীক বলে বর্ণনা করেছেন।
-
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছে ৪০ আইএস কমান্ডার: আইআরজিসি
অক্টোবর ০৩, ২০১৮ ১৪:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, সিরিয়ায় ফোরাতের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দায়েশ বা আইএসের ৪০ জন কমান্ডার নিহত হয়েছে। এদের সবাই আইএসের মসুল শাখার কমান্ডার।
-
সিরিয়ার সঙ্গে সমন্বয় করেই ইরান হামলা চালিয়েছে: মুয়াল্লেম
অক্টোবর ০২, ২০১৮ ২০:২৪সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইসলমি প্রজাতন্ত্র ইরান দামেস্কের সঙ্গে সমন্বয় করেছে। তিনি এ হামলাকে দু দেশের মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বৈধ সহযোগিতা বলে মন্তব্য করেন।
-
ইরানের জাতীয় নিরাপত্তা আইআরজিসি'র জন্য রেড লাইন: কমান্ডার
অক্টোবর ০২, ২০১৮ ১৩:০১ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি'র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সম্প্রতি তার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবস্থানে ক্ষেপণাস্ত্র প্রমাণ করছে যে ইরানি জাতির নিরাপত্তা আইআরজিসি'র জন্য রেড লাইন।
-
সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: বিস্তারিত তথ্য প্রকাশ করল আইআরজিসি
অক্টোবর ০১, ২০১৮ ১৭:০৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আহওয়াজ শহরের সাম্প্রতিক হামলার জবাবে আজ (সোমবার) সন্ত্রাসীদের ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
-
এটা ছিল আঙুলের খোঁচা, আসল হামলাও হবে: ইরান
অক্টোবর ০১, ২০১৮ ১৬:০৭ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের আহওয়াজে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জন্য আরও বড় ধরণের আঘাত অপেক্ষা করছে। আজ (সোমবার) সিরিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এ কথা বললেন।
-
ইরানে হামলায় জড়িত সন্ত্রাসী কমান্ডারদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা; বহু হতাহত
অক্টোবর ০১, ২০১৮ ০৭:৪২সিরিয়ায় ফোরাত নদীর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কমান্ডারদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
-
আইআরজিসি’র অঙ্গীকার: অবিস্মরণীয় প্রতিশোধ নেয়া হবে
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১৮:১৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে বর্বর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রক্তক্ষীয় ও অবিস্মরণীয় প্রতিশোধ নেয়া হবে।