-
খালেদা জিয়ার প্রস্তাব জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়: আওয়ামী লীগ
নভেম্বর ১৯, ২০১৬ ০২:৪৫বালাদেশের নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব দৃশ্যত নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলেছে, ইসি গঠনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসি গঠন নিয়ে বিএনপির দেয়া প্রস্তাবনার জবাবে শুক্রবার বিকালে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
-
দেশে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে: স্বাস্থ্যমন্ত্রী
নভেম্বর ১৮, ২০১৬ ১৪:১২বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তা সহ্য করতে না পেরে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। যত কিছুই করুক লাভ নেই। কারণ এ দেশে অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই।
-
উল্টা-পাল্টা করলে খবর আছে, নেত্রী কাউকে ছাড়বেন না: কাদের
নভেম্বর ১৬, ২০১৬ ১৬:২৪বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।
-
রাষ্ট্রধর্ম পরিবর্তনের চিন্তা নেই- কাদের: আব্দুর রাজ্জাক বিশ্বাসঘাতক- ওলামা লীগ
নভেম্বর ১৩, ২০১৬ ২০:৩৪আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার বিষয়ে আওয়ামী লীগ দল হিসেবে বা সরকারের কোনো চিন্তা-ভাবনাই নেই। এটি জাতীয় সংসদে মীমাংসিত বিষয়।”
-
সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: হানিফ
নভেম্বর ১১, ২০১৬ ১৪:২২বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে ভীত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানা রকম ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত- এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ করাকে কেন্দ্র করে বিএনপি সম্পূর্ণ মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
-
বিএনপির বিপ্লব ও সংহতি দিবস ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় : হানিফ
নভেম্বর ০৪, ২০১৬ ১৩:৩১বিএনপির বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ দিনের কোনো আদর্শ নেই, হত্যাকারীরাই এ দিনটিকে পালন করে বলেও জানান তিনি।
-
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে এমপি বদির ৩ বছরের কারাদণ্ড
নভেম্বর ০২, ২০১৬ ০৮:১৯অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডাদেশ পেয়েছেন তিনি।
-
প্রয়োজন হলে বিএনপির সঙ্গে সংলাপ হবে তবে এই মুহূর্তে নয়: ওবায়দুল কাদের
অক্টোবর ৩০, ২০১৬ ১৫:৫৫আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করি না। তারা খুব দুর্বল, এটা আমি মনে করি না। কিন্তু বিএনপির মতো বড় একটি দলে কেন এতো সাহসের সংকট? কেন তারা ভয়কে জয় করতে পারে না, এটা আমার প্রশ্ন। দেশবাসীরও প্রশ্ন।
-
৭টি পদ ছাড়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
অক্টোবর ২৯, ২০১৬ ১৫:১২আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তিনটি, সম্পাদকমণ্ডলীর তিনটি এবং উপ দপ্তর সম্পাদকের পদ খালি রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। গত শুক্রবার রাতেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে নামগুলো চূড়ান্ত হয়। জাতীয় সম্মেলনের এক সপ্তাহের মাথায় আজ দুপুরের পর নামসহ বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমতাসীন দলটি।
-
বিএনপি এখন হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত একটি দল: ওবায়দুল কাদের
অক্টোবর ২৭, ২০১৬ ১১:৪৪বিএনপি এখন হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত একটি দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এ নিয়ে বিএনপির বক্তব্য গ্রহণযোগ্য নয়। মানুষ কী মনে করে সেটাই বিবেচ্য বিষয়।