-
আগামী সপ্তাহে ইসরাইলের যুদ্ধাপরাধ মামলার শুনানি
জানুয়ারি ০৪, ২০২৪ ১৪:৫৪হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা যুদ্ধাপরাধ মামলার শুনানি ১১ ও ১২ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল (বুধবার) আদালত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
-
ইসরাইল অভিমুখী আরেকটি জাহাজে হামলা চালাল ইয়েমেনের নৌবাহিনী
জানুয়ারি ০৪, ২০২৪ ০৬:২২লোহিত সাগরে ইসরাইল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতরাতে এ খবর জানিয়ে বলেছেন, সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটিতে হামলা চালানো হয়।
-
আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না: হামাস
ডিসেম্বর ৩০, ২০২৩ ১২:৪৩ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকার বন্দী বিনিময়ের বিষয়ে হামাসের সাথে আলোচনা চলছে বলে যে দাবি করেছে তা নাকচ করেছেন হামাসের বৈরুত প্রতিনিধি উসামা হামদান। তিনি গতকাল (শুক্রবার) সুস্পষ্টভাবে বলেছেন, গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত বন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না। তিনি ইসরাইলের এই দাবিকে অপপ্রচার বলে মন্তব্য করেন।
-
আমরা ইসরাইলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানব: ইয়েমেন
ডিসেম্বর ২৮, ২০২৩ ০৫:৫৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেনের পক্ষ থেকে তেল আবিব ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি গতকাল (বুধবার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
স্থল অভিযান বন্ধ করবে ইসরাইল; জোর দেবে বিমান হামলার ওপর
ডিসেম্বর ২৪, ২০২৩ ১১:২৬ইহুদিবাদী ইসরাইলের দখলদার সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। তারা নতুন করে তৃতীয় ধাপের আগ্রাসন শুরু করবে এবং এর আওতায় বিমান হামলা অব্যাহত রাখবে। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাঈল গাজার ওপর বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে।
-
‘গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরাইলবিরোধী অভিযান জোরদার করা হবে’
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৫:৩১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের অবসান না ঘটায় তাহলে ইয়েমেনি সেনাবাহিনী তাদের হামলা আরো জোরদার করবে।
-
ইসরাইলি আগ্রাসন বন্ধে ইরান চীন সৌদি আরবের যৌথ আহ্বান
ডিসেম্বর ১৬, ২০২৩ ১১:৫৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন দ্রুত বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যৌথভাবে আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, চীন এবং সৌদি আরব। এর পাশাপাশি গাজাবাসীর জন্য যাতে টেকসইভাবে ত্রাণ সরবরাহ করা যায় তার ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছে এই তিন দেশ।
-
বোমাবর্ষণ থামাতে পশ্চিমা মিত্রদের চাপের মুখে ইসরাইল
ডিসেম্বর ১৩, ২০২৩ ১৫:৪৭অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর বোমা হামলা বন্ধের বিষয়ে পশ্চিমা মিত্রদের চাপের মুখে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিরল যৌথ বিবৃতিতে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে। বেসামরিক জনগণ এবং বসতবাড়ি, ব্যবসাকেন্দ্র, স্কুল-কলেজ, ও মসজিদ-গির্জায় ইসরাইলের হামলার ব্যাপারে এই তিন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
-
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড়’
ডিসেম্বর ১২, ২০২৩ ০৬:১২ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়কর এবং সেখানে ইসরাইল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ধ্বংসযজ্ঞের চেয়েও মারাত্মক।
-
আরও ৭ সেনার প্রাণহানির কথা স্বীকার করল ইসরাইল
ডিসেম্বর ১১, ২০২৩ ১৭:২৯নিজেদের আরও সাত সেনা নিহত হওয়ার কথা আজ স্বীকার করেছে দখলদার ইহুদিবাদী ইসরাইল।