• আফগান সমাবেশে গুলি, নিহত ২৭; অল্পের জন্য বেঁচে গেছেন আব্দুল্লাহ

    আফগান সমাবেশে গুলি, নিহত ২৭; অল্পের জন্য বেঁচে গেছেন আব্দুল্লাহ

    মার্চ ০৬, ২০২০ ১৬:০০

    আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমাবেশে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২৭ জন তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

  • বিরোধ নিরসনে ওয়াশিংটনের মধ্যস্থতার প্রয়োজন নেই: কোরেশি; কাবুলের প্রতিক্রিয়া

    বিরোধ নিরসনে ওয়াশিংটনের মধ্যস্থতার প্রয়োজন নেই: কোরেশি; কাবুলের প্রতিক্রিয়া

    মার্চ ০৫, ২০২০ ১২:০১

    আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে হস্তক্ষেপমূলক অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছে।

  • শান্তি চুক্তির পরও তালেবানের ওপর মার্কিন বাহিনীর বিমান হামলা

    শান্তি চুক্তির পরও তালেবানের ওপর মার্কিন বাহিনীর বিমান হামলা

    মার্চ ০৪, ২০২০ ১৩:৪১

    আফগানিস্তানের তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কথিত শান্তি চুক্তি সই হওয়ার কয়েকদিন পর তালেবানের ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আজ (বুধবার) এই হামলা হয়।

  • আগে বন্দী মুক্তি, পরে আন্ত-আফগান আলোচনা: তালেবান

    আগে বন্দী মুক্তি, পরে আন্ত-আফগান আলোচনা: তালেবান

    মার্চ ০৩, ২০২০ ০৯:৪০

    আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান বলেছে, তারা দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তবে তার আগে বন্দীদের মুক্তি দিতে হবে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত তবে ৫,০০০ বন্দীকে আফগান কারাগার থেকে মুক্তি না দিলে কোনো আলোচনা হবে না।

  • আফগানিস্তান থেকে ১০ দিন পর মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে: মার্ক এসপার

    আফগানিস্তান থেকে ১০ দিন পর মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে: মার্ক এসপার

    মার্চ ০৩, ২০২০ ০৪:৫৬

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আগামী ১০ দিন পর আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে। তিনি সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডারকে সেনা প্রত্যাহারের প্রাথমিক কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

  • আফগান সরকারকে স্বীকৃতি দেবে না তালেবান: শের মোহাম্মাদ স্তানাকজাই

    আফগান সরকারকে স্বীকৃতি দেবে না তালেবান: শের মোহাম্মাদ স্তানাকজাই

    মার্চ ০৩, ২০২০ ০২:৫১

    আমেরিকার সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধিদলের অন্যতম সদস্য শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, তারা আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দেবেন না। তিনি গতকাল (সোমবার) এ বক্তব্য দিয়েছেন বলে আফগানিস্তানের ‘খামা প্রেস’ বার্তা সংস্থা জানিয়েছে।

  • আত্মসমর্পনের দলিলে স্বাক্ষর করেছে আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আত্মসমর্পনের দলিলে স্বাক্ষর করেছে আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ ০২, ২০২০ ০৩:১৫

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,আমেরিকার পরিপূর্ণ আত্মসমর্পনের মধ্যদিয়ে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটেছে।কাতারে আফগান তালেবানের সঙ্গে ওয়াশিংটনের স্বাক্ষরিত শান্তি চুক্তি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জারিফ গতরাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

  • আফগানিস্তান থেকে ১৪ মাসের মধ্যে সমস্ত সেনা সরিয়ে নেবে আমেরিকা

    আফগানিস্তান থেকে ১৪ মাসের মধ্যে সমস্ত সেনা সরিয়ে নেবে আমেরিকা

    মার্চ ০১, ২০২০ ১৮:২৬

    আফগানিস্তানে মোতায়েন আমেরিকা ও মিত্রদের সমস্ত সেনা ১৪ মাসের মধ্যে সরিয়ে নেয়া হবে। গতকাল (শনিবার) কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার পর ওয়াশিংটন এবং কাবুল যৌথ এক বিবৃতিতে একথা বলেছে।

  • তালেবান বন্দীদের মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় কাবুল: আশরাফ গণি

    তালেবান বন্দীদের মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় কাবুল: আশরাফ গণি

    মার্চ ০১, ২০২০ ১৫:৪৭

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, দেশের কারাগারে বন্দী পাঁচ হাজার তালেবানকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় কাবুল। মার্কিন সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার একদিন পর আশরাফ গণি এই বক্তব্য দিলেন। চুক্তিতে হাজার হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে।

  • আফগানিস্তানের বিষয়ে চুক্তি সইয়ের অধিকার আমেরিকার নেই: ইরান

    আফগানিস্তানের বিষয়ে চুক্তি সইয়ের অধিকার আমেরিকার নেই: ইরান

    মার্চ ০১, ২০২০ ১৩:৪৩

    আফগানিস্তানের তালেবান ও আমেরিকার মধ্যে চুক্তি সইয়ের প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, এ ধরণের চুক্তি সইয়ের কোনো অধিকার আমেরিকার নেই। মার্কিন সেনা উপস্থিতিই আফগানিস্তানে যুদ্ধ ও অশান্তির মূল কারণ। তেহরান সেদেশে শান্তি প্রতিষ্ঠার যেকোনো আফগান উদ্যোগে সহযোগিতা করবে।