-
‘আমেরিকা আফগানিস্তানকে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দিতে পারেনি’
জুন ২৯, ২০২২ ০৩:২৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে দুই দশক ধরে আমেরিকা ও ন্যাটো সেনাদের উপস্থিতি দেশটিকে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দিতে পারেনি। তেহরান সফররত পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
-
সাবেক কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনছে তালেবান: বিভিন্ন স্থানে সংঘাত অব্যাহত
জুন ২৭, ২০২২ ১৪:১১আফগানিস্তানে তালেবান সরকারের কর্মকর্তারা সাবেক সরকারের কর্মকর্তাদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টিকে স্বাগত জানালেও এবং এখন পর্যন্ত দেশে ফিরে আসা ব্যক্তিদের সংখ্যা ১০০ জন বলে ঘোষণা দিলেও সেদেশে রক্তাক্ত সংঘাত অব্যাহত রয়েছে।
-
হিরমান্দের পানির হিস্যা নিশ্চিত করুন: মুত্তকির প্রতি আব্দুল্লাহিয়ানের আহ্বান
জুন ২৫, ২০২২ ০৫:৫৮আফগানিস্তান ও ইরানের মধ্যকার অভিন্ন নদী হিরমান্দের পানির ন্যায্য হিস্যা ইরানকে দেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (শুক্রবার) সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক টেলিফোনালাপে কাবুলের প্রতি এ আহ্বান জানান।
-
এই দুঃসময়ে আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দিন: আমেরিকাকে ইরান
জুন ২৫, ২০২২ ০১:৫৬আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে ইরান। একইসঙ্গে এই দুঃসময়ে কাজে লাগানোর জন্য আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের বিপুল অংকের অর্থ কাবুলকে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান।
-
আফগান জনগণের প্রতি সহায়তার হাত বাড়াতে ইরানিদের প্রতি খতিবের আহ্বান
জুন ২৪, ২০২২ ১৪:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি প্রতিবেশী আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০০; ত্রাণ তৎপরতা বাড়াতে রায়িসির নির্দেশ
জুন ২৪, ২০২২ ১২:৩৩আফগানিস্তানে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ তৎপরতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
আফগানিস্তানে উদ্ধার তৎপরতা চালাতে ১৮ সদস্যের টিম পাঠাল ইরান
জুন ২৩, ২০২২ ১৫:১৩আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে ১৮ সদস্যের একটি টিম পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বৃহস্পতিবার) সকালে বিমানযোগে তারা আফগানিস্তানে পৌঁছেছেন।
-
আফগানিস্তানে পৌঁছেছে ইরানের সেনাবাহিনীর ত্রানবাহী বিমান
জুন ২৩, ২০২২ ১১:৩৯আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বুধবার রাতে সেনাবাহিনীর বিমানে করে ত্রাণের প্রথম চালান পাঠানো হয়েছে।
-
রাজনৈতিক বিবাদ ভুলে মানবিক সাহায্যে এগিয়ে আসুন: তালেবান
জুন ২৩, ২০২২ ০৫:০৪আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান দেশটির পাকতিকা ও খোস্ত প্রদেশের ভূমিকম্পকে ‘মানবিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, তাদের সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কিনা সেটি বড় কথা নয় বরং রাজনৈতিক বিবাদের ঊর্ধ্বে উঠে এখন সবার উচিত ‘মানবিক বিবেচনায়’ আফগানিস্তানকে সাহায্য করা।
-
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহযোগিতা করা হবে: ইরান
জুন ২২, ২০২২ ১০:৫৪আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।