-
‘ধৈর্যের পরীক্ষা নেবেন না'
আগস্ট ২২, ২০২১ ১৪:৪৭‘জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জম্মু-কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনা শুরু করার আবেদন জানিয়েছেন। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’–এর ওয়েবসাইটে প্রকাশ, গতকাল (শনিবার) মেহেবুবা বলেন, জম্মু-কাশ্মীরকে পুনরায় ‘বিশেষ মর্যাদা’ দেওয়া উচিত। তিনি বলেন, তালেবান আমেরিকাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেদিন ধৈর্যের পরীক্ষা ভেঙে যাবে, আপনিও থাকবেন না, অদৃশ্য হয়ে যাবেন।
-
হাশদ আশ শাবির ওপরে হামলা: তালেবান ইস্যুতে ইরাককেও ভয় দেখানোর মার্কিন চেষ্টা
আগস্ট ২২, ২০২১ ১১:৫১ইরাকের কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরে আল সায়ের এলাকায় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবির গাড়ি রাস্তা অতিক্রম করার সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই বাহিনীর চার সদস্য শহীদ এবং অপর পাঁচ জন আহত হয়েছে।
-
কাবুলে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা: তালেবান ইস্যুতে কঠিন জায়গায় ভারত-আমেরিকা
আগস্ট ২২, ২০২১ ১১:৪২শ্রোতা/পাঠক! ২২ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
মুসলিম বিশ্বের উচিত আফগানদের প্রতি সংহতি প্রকাশ করা
আগস্ট ২২, ২০২১ ০৯:২৭পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনে প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা। গতকাল শনিবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল-উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন শাহ মাহমুদ কোরেশি।
-
তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই: তালেবান মুখপাত্র
আগস্ট ২২, ২০২১ ০২:২১তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের সরকারপন্থি দৈনিক ‘তুর্কিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।”
-
আফগানিস্তানের সঙ্গে সকল স্থলবন্দর খোলা রয়েছে: ইরান
আগস্ট ২২, ২০২১ ০১:২৭মিলাক ক্রসিং’সহ আফগানিস্তানের সঙ্গে ইরানের সবগুলোর স্থলবন্দর খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের কাস্টমস বিভাগের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি। মিলাক স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করে লাতিফি গতকাল (শনিবার) এ তথ্য জানান।
-
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার দায় আমাদের নয়: তালেবান
আগস্ট ২২, ২০২১ ০১:০৯আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন হাজার হাজার মানুষ দেশত্যাগের জন্য ভিড় করেছে তখন তালেবান বলেছে, এই বিশৃঙ্খলার জন্য তারা দায়ী নন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল।
-
আফগানিস্তানে তালেবানের উত্থানে মধ্য এশিয়ার দেশগুলো যে কারণে চিন্তিত
আগস্ট ২১, ২০২১ ১৪:১৯তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে সরকার গঠনের জন্য যখন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে তখন মধ্য এশিয়ার কোনো কোনো দেশের সরকার আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে এখনো সন্দেহের মধ্যে ডুবে আছে।
-
মার্কিনিদের পিটিয়েছে তালেবান
আগস্ট ২১, ২০২১ ০৮:১২মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছিল তাদেরকে তালেবান গেরিলারা পিটিয়েছে। গতকাল (শুক্রবার) এক ব্রিফিং অনুষ্ঠানে অস্টিন একথা বলেন। গতকালের ব্রিফিং অনুষ্ঠানে যোগ দেয়া কয়েকজন আইনপ্রণেতা এ তথ্য জানান।
-
আফগানিস্তানে পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেয়ার সমালোচনা করলেন পুতিন
আগস্ট ২১, ২০২১ ০৭:১৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানে পশ্চিমা দেশের মূল্যবোধ চাপিয়ে দেয়ার নীতির কড়া সমালোচনা করেছেন। আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটি যখন তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে তখন প্রেসিডেন্ট পুতিন এই কথা বললেন।