-
ভয়াবহ তালগোল পাকিয়ে আফগানিস্তান ছেড়েছে আমেরিকা: চীন
আগস্ট ১৮, ২০২১ ০৬:৫৪চীন বলেছে, ভয়াবহ তালগোল পাকিয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে আমেরিকা। আফগানিস্তানে ২০ বছরের মার্কিন দখলদারিত্ব অবসানের পর গতকাল (মঙ্গলবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং।
-
‘মার্কিন দখলদারিত্ব শেষ, আফগানিস্তান এখন আর যুদ্ধক্ষেত্র নয়’
আগস্ট ১৮, ২০২১ ০৬:০৩তালেবান বলেছে, আফগানিস্তানের ওপর মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর ২০ বছরের দখলদারিত্বের অবসান হয়েছে এবং এদেশে কেউ এখন আর যুদ্ধ চায় না। আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর গতকাল (মঙ্গলবার) প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ কথা বলেছেন।
-
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে তালেবান নিষিদ্ধ: পক্ষে পোস্ট দিলেই শাস্তি
আগস্ট ১৭, ২০২১ ১২:৩২আফগান তালিবানকে ‘জঙ্গিগোষ্ঠী’র তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই নীতি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
-
স্কুল-কলেজ খোলার প্রস্তুতি ‘কাগজে’: বেশিরভাগ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক চায় শিক্ষা প্রতিষ্ঠান খুলুক
আগস্ট ১৭, ২০২১ ১১:৫৭শ্রোতা/পাঠক!১৭ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে: কী ভাবছেন ইরানের কর্মকর্তারা?
আগস্ট ১৭, ২০২১ ১১:২৪আফগানিস্তানের তালেবান গোষ্ঠী রাজধানী কাবুলসহ গোটা দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর ওই দেশটির পরবর্তী সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। এ ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি ও কূটনৈতিক তৎপরতা নিয়ে অনেকে জানতে চায়।
-
সবার আগে তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি সরকার
আগস্ট ১৭, ২০২১ ০৮:৩৬আফগানিস্তানে তালেবানের শাসনকে সবার আগে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি সরকার। গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালেবান যখন দেশটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিশ্র প্রতিক্রিয়া ও সতর্কবার্তা আসছে তখন সৌদি আরব সম্পর্কে এই খবর প্রচারিত হলো।
-
আফগান সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ, উদ্বেগের কারণ নেই
আগস্ট ১৭, ২০২১ ০৮:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে। তালেবান গোষ্ঠী দ্রুতগতিতে পুরো আফগানিস্তান দখল করে নেয়ার পর নানা জল্পনা-কল্পনার মধ্যে ইরানের সেনা কর্মকর্তা এ কথা বললেন।
-
আফগান পরিস্থিতি সম্পর্কে মোদি ও জয়শঙ্করের নীরবতা রহস্যময়: কংগ্রেস মহাসচিব
আগস্ট ১৭, ২০২১ ০৭:১১আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ‘রহস্যময় নীরবতা’ ভেঙে প্রতিবেশী দেশটি সম্পর্কে তাদের পরবর্তী কৌশল কী- তা দেশকে জানানো উচিত।
-
আফগান বিষয়ক চীনা বিশেষ প্রতিনিধি এখন তেহরানে
আগস্ট ১৭, ২০২১ ০২:৩০চীন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হু শিয়াও ইয়ং আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে গেছেন। তিনি সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।
-
‘সবাইকে নিয়ে কাবুলে নমনীয় ইসলামি সরকার গঠন করা হবে’
আগস্ট ১৭, ২০২১ ০২:০৭সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামি সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সোহেল শাহিনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।